বাংলা সংবাদ ডেস্ক
৬ নভেম্বর ২০২৪, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাইডেনের ভুল থেকে ট্রাম্পকে শিক্ষা নিতে বলল হামাস

২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২৭৯টি ইলেকটোরাল ভোট, আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। আর এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

 

এ অবস্থায় ট্রাম্পের বিজয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুলগুলো থেকে ট্রাম্পকে শিক্ষা নেওয়ার আহ্বান জানায়। বুধবার (৬ নভেম্বর) এই খবর দিয়েছে আল জাজিরা। সংবাদমাধ্যমটি জানায়, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের বিষয়ে হামাসের সদস্যরা এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেন, “ট্রাম্প অতীতে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি কয়েক ঘণ্টার মধ্যেই গাজা যুদ্ধ বন্ধ করতে পারবেন। এখন সেই দাবি পরীক্ষা করার সময়। তিনি আরও বলেন, “আমরা ট্রাম্পকে বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

 

অন্যদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, “জায়নবাদী রাষ্ট্রের প্রতি যুক্তরাষ্ট্রের এই অন্ধ সমর্থনের অবসান হওয়া উচিত। কারণ, এ ধরনের সমর্থন আমাদের জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিনিময়ে আসে। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান। তিনি বলেন, “আমরা শান্তি আনতে কাজ করব, যাতে প্রতি ৫ বা ১০ বছর পর পর এসব সংকটের পুনরাবৃত্তি না ঘটে। এছাড়া গত অক্টোবরের শেষের দিকে পেনসিলভেনিয়ার একটি নির্বাচনী সভায় ট্রাম্প প্রতিশ্রুতি দেন, রিপাবলিকানরা জয়ী হলে যুক্তরাষ্ট্র আর বিদেশে যুদ্ধ করবে না এবং কোনো মার্কিন সেনাকেও আর বিদেশে যুদ্ধের জন্য পাঠানো হবে না। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র যতগুলো আন্তর্জাতিক সংকটে জড়িয়েছে, তার প্রতিটিই তিনি সমাধান করবেন এবং বিশেষ অগ্রাধিকার পাবেন ইউক্রেন ও গাজা সংকট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর গ্রিন কার্ড পেতে ৬ শর্ত

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি আরোপের প্রস্তাব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মিশিগানে ছাদিছ ২০২৬ শিক্ষার্থীদের সার্টিফিকেট, পাগড়ি ও বোরকা প্রদান সম্পন্ন

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

১০

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

১১

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

১২

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

১৩

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

১৪

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১৫

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১৬

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

১৭

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

১৮

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

১৯

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

২০