বাংলা সংবাদ ডেস্ক
৫ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোমা মারার হুমকি দিয়ে এবার গ্রেপ্তার জর্জিয়ার এক নির্বাচনকর্মী

নির্বাচনকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন—এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একজন নির্বাচনকর্মী গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জর্জিয়ায় আগাম ভোটের সময় একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন।

 

নির্বাচনে সহায়তাকারী ওই কর্মীর (পোল ওয়ার্কার) বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচন কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠিয়ে নির্বাচনকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন। চিঠিটি তিনি এমনভাবে লিখেছেন, মনে হচ্ছে সেটি কোনো ভোটার পাঠিয়েছেন। মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তির নাম নিকোলাস উইমবিশ। বয়স ২৫ বছর। তিনি গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টি ইলেকশন অফিসে একজন নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেদিন একজন ভোটারের সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল।

 

উইমবিশ পরদিন কাউন্টির প্রধান নির্বাচনী কর্মকর্তাকে (ইলেকশন সুপারিনটেনডেন্ট) একটি চিঠি পাঠান। প্রসিকিউটররা বলেন, সেটি এমনভাবে লেখা হয়েছে যেন চিঠিটি ওই ভোটারের কাছ থেকেই এসেছে। চিঠিতে অভিযোগ তোলা হয়, উইমবিশ একজন ‘উদারনৈতিক গুপ্ত ভোট প্রতারক’। যিনি লাইনে থাকা ভোটারদের ভোট দেওয়া নিয়ে বিভ্রান্ত করেছিলেন। অভিযোগপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, চিঠির শেষে একজন ‘জোন্স কাউন্টি ভোটার’ সই করা। চিঠিতে আরও বলা হয়েছে, উইমবিশ এবং অন্যদের ‘উচিত নিজেদের পেছনে কী হচ্ছে সেদিকে খেয়াল রাখা’। এবং সতর্ক করে দিয়ে বলেছে, ‘আমাদের নির্বাচন চুরি নিয়ে লোকজন চরম শিক্ষা পাবে!

 

চিঠির শেষে হাতে লেখা একটি নোট ছিল বলেও জানান প্রসিকিউটরা। সেখানে লেখা ছিল, ‘আগাম ভোটের জায়গায় বোমা, চুরুট জ্বলছে, নিরাপদ থাকুন।’ উইমবিশের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়া, বোমা হামলা নিয়ে ভুয়া তথ্য দেওয়া এবং এফবিআইকে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

 

নির্বাচনে দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের মধ্যে জর্জিয়া একটি। মঙ্গলবার ভোটের দিন এবং তার পরে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ থেকে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

২

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

৩

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

৪

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

৫

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

৬

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৭

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৮

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৯

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

১০

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২০