নিউজ ডেস্ক
৩ অক্টোবর ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের প্রভাবিত করতে ওয়াশিংটন ডিসির একটি প্রথম সারির প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ করেছেন। ২ লাখ ডলারে বিনিময়ে ওই প্রতিষ্ঠানটির সঙ্গে তার ৬ মাসের চুক্তি হয়েছে।

 

লবিস্ট হিসেবে নিয়োজিত প্রতিষ্ঠানটির নাম স্ট্রিক গ্লোবাল ডিপ্লোম্যাসি (এসজিডি)। আগে এর নাম ছিল সোনোর‌্যান পলিসি গ্রুপ। ৫ই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই উদ্যোগ নিয়েছেন জয়। বৃহস্পতিবার চ্যানেল টোয়েন্টিফোরের খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচারবিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল।

 

তাদের হাতে যেসব ডকুমেন্ট গেছে তারা তা যাচাই বাছাই করেছে। তাতে দেখা গেছে দুই লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে। লবিস্ট প্রতিষ্ঠান এর বিনিময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মার্কিন সরকারের নির্বাহী এবং লেজিসলেটিভ শাখার কাছে তুলে ধরবে। সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকরপোরেশনের মাধ্যমে ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে এই চুক্তি হয়েছে। লবিস্ট ফার্মটির নেতৃত্বে আছেন ক্রিশ্চিয়ান বোরগে এবং রবার্ট স্ট্রিক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে এই প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

 

প্রতিষ্ঠানটির ওই দুজন কর্তাব্যক্তি ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের উপদেষ্টা ছিলেন। যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়মের ইতিহাস অনুসরণ করে এসজিডিকে ভাড়া করেছেন জয়। আওয়ামী লীগের পক্ষে লবিং করার জন্য ২০০৫ সালে অ্যালকালডে অ্যান্ড ফে- নামের প্রতিষ্ঠানকে তিনি ৭ লাখ ২০ হাজার ডলার পরিশোধ করেছেন। ওই সময়ে বাংলাদেশের রাজনৈতিক গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রিপাবলিকান গ্যারি আকারম্যান। তিনি পরিস্থিতিকে জেনারেল পারভেজ মোশারফের অধীনে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন। সতর্ক করেছিলেন যে, মূলধারার দলগুলো দুর্বল হলে তাতে ইসলামপন্থি শক্তি শক্তিধর হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০