মো. আব্দুল বাছিত
৩১ অগাস্ট ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুরু হলো ৩৮তম ফোবানা সম্মেলন

৩৮তম ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান বিশিষ্ট সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী।

আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণ ও আমেরিকার মূলধারার রাজনীতির প্রতি তাদের উৎসাহিত করা এবং সকল ভেদাভেদ ভুলে যুক্তরাষ্ট্রে ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন আয়োজনের আহ্বানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৮তম সম্মেলন শুরু হয়। গতকাল শুক্রবার ফোবানার প্রথম কনভেনর ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান বিশিষ্ট সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রধান অতিথি ইকবাল বাহার চৌধুরী “বাংলাদেশ সম্মেলন” থেকে “ফোবানা” প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং আগামী প্রজন্মকে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের উচ্চশিক্ষা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের শিক্ষা খাতে অবদান রাখতে এবং চলতি বন্যা পরিস্থিতিতে সহযোগিতা হাত বাড়িয়ে দিতেও প্রবাসী বাঙালিদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ফোবানার বিস্তৃত কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে ফোবানা নির্বাহী কমিটির এবারের চেয়ারম্যান অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গ্রেটার ওয়াশিংটন ডিসি এলাকার পরিচিত ব্যক্তিত্ব শামীম চৌধুরীর উপস্থানায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম ও ঘাজালা হাসমি, স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সাল চৌধুরী, ভার্জিনিয়ার আর্লিংটন কাউন্টি বোর্ড সদস্য সুজান কানিংহাম, ভয়েজ অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ, ফোবানা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, নির্বাহী সচিব আবীর আলমগীর, যুগ্ম নির্বাহী সচিব খালেদ রউফ, কোষাধ্যক্ষ ড. প্রিয়লাল কর্মকার, হোস্ট কমিটির প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, প্রধান সমন্বায়ক রোকসানা পারভীন,মেম্বার সেক্রেটারি আবু রুমি প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০