বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্লিনটন কমলা হ্যারিসকেই প্রেসিডেন্ট হিসেবে চান

কমলা হ্যারিসকে ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হতে যাওয়া কমলা হ্যারিস বেশ ভালো করছেন। তাই আমরা সবাই বেশ খুশি।’

 

তবে ডেমোক্র্যাটদের ‘অতি আত্মবিশ্বাসী’ না হতেও সতর্ক করে দিয়েছেন বিল ক্লিনটন। তিনি বলেন, ‘প্রতিপক্ষকে ছোট করে দেখা উচিত হবে না।’ এবার নিয়ে ১২ বার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিলেন বিল ক্লিনটন। ১৯৮০ সালে মাত্র ৩৩ বছর বয়সে প্রথমবার দলীয় সম্মেলনে ভাষণ দেন তিনি। এরও এক যুগ পর ক্লিনটন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

 

নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে তাঁর সঙ্গে কাজ করার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ক্লিনটন। যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে বয়স নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছেন বিল ক্লিনটন। মজা করে তিনি বলেন, ‘আমি এখনো ট্রাম্পের চেয়ে তরুণ।’

 

বিল ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প—দুজনই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। প্রথমজন ডেমোক্রেটিক পার্টির। দ্বিতীয়জন রিপাবলিকান। মজার বিষয়, দুজনই সমবয়সী। ১৯৪৬ সালে জন্ম। সেই হিসাবে দুজনের ৭৮ বছর চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০