বাংলা সংবাদ ডেস্ক
২১ অগাস্ট ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলা সম্পর্কে প্রত্যয়ী বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে মঙ্গলবার (২০ আগস্ট) বারাক ওবামা তাঁর সহকর্মী ডেমোক্র্যাটদের উদ্দেশে বলেছেন, ‘আলোর মশালটি কমলা হ্যারিসের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁকে প্রেসিডেন্ট হিসেবে দেখার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র।’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা সম্মেলনকেন্দ্রের মঞ্চে ওঠার পর উচ্ছ্বসিত করতালির মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন নাগরিকদের জন্য লড়াই করবেন। নভেম্বরে অনুষ্ঠেয় ভোটে কমলার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ‘বিপজ্জনক’ বলেও আখ্যা দেন তিনি।

 

ওবামা বলেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। তিনি এমন একজন মানুষ, যিনি সারা জীবন সেসব মানুষের জন্য লড়াই করেছেন, যাদের একটি কণ্ঠস্বর প্রয়োজন। তিনি এমন একজন, যিনি আপনাদের দেখাশোনা করবেন, আপনাদের কথা শুনবেন এবং আপনাদের জন্য প্রতিদিন উঠে দাঁড়াবেন, লড়াই করবেন।’ উচ্ছ্বসিত জনতার উদ্দেশে কমলা সম্পর্কে বারাক ওবামা বলেন, ‘হ্যাঁ, তিনি পারবেন। কয়েকবার তিনি এই বাক্য উচ্চারণ করেন। ওবামার নির্বাচনী প্রচারাভিযানের স্লোগান ছিল—‘হ্যাঁ, আমরা পারব’।

 

চার দিনব্যাপী জাতীয় সম্মেলন স্থানীয় সময় গত সোমবার শুরু হয়। ওই দিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগময় ভাষণ দেন। তিনি বলেন, ‘আমেরিকা, আমি তোমাকে আমার সর্বোচ্চটুকু দিয়েছি।’   শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে আগামী বৃহস্পতিবার। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির নেতাদের এই জমায়েত এখন আগ্রহের কেন্দ্রে। সম্মেলনের শেষ দিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন। এদিকে শিকাগোয় ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীরা পুলিশের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

 

জরিপের তথ্য অনুযায়ী, নির্বাচনী দৌড়ে দেশজুড়ে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কিছুটা এগিয়ে আছেন কমলা হ্যারিস। তবে যুক্তরাষ্ট্রের হাতে গোনা কিছু অঙ্গরাজ্যের ওপর নির্ভর করছে প্রেসিডেন্ট প্রার্থীদের ভাগ্য।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০