বাংলা সংবাদ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৪, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলাকে হারানো সহজ হবে বললেন ট্রাম্প

প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানো সহজ হবে বলে বিশ্বাস করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

 

শনিবার (১৭ আগস্ট) পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফলে যেসব অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পেনসিলভানিয়া তার একটি। রোববার (১৮ আগস্ট) পশ্চিম পেনসিলভানিয়ায় বাসে ভ্রমণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা, শুরু হবে পিটসবার্গ থেকে। আগামীকাল সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হবে। সম্মেলন চলাকালে কমলাকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

 

শনিবার ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, তাঁকে (কমলা) হারানো তাঁর (বাইডেন) চেয়ে সহজ হবে।’

কমলাকে তিনি ‘মৌলবাদী’ ও ‘পাগল’ বলেছেন। কমলার নানা নীতির কথা উল্লেখ করে ট্রাম্প তাঁকে চরম বাম হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। কমলা এর আগে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর ‘ফ্রাকিং’ নিষিদ্ধ করার ডাক দিয়েছিলেন। ভূগর্ভস্থ তেল ও গ্যাস উত্তোলনের একটি পদ্ধতি হচ্ছে ‘ফ্রাকিং’। পেনসিলভানিয়ায় ‘ফ্রাকিং’ একটি গুরুত্বপূর্ণ শিল্প।

 

টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে কমলার ছবি ছাপা হয়। সেটা নিয়েও বিদ্রূপ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি দেখতে তাঁর চেয়ে অনেক ভালো।’ এদিন নিজের আগের কয়েকটি বক্তব্যও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। যেমন বলেছেন, ২০২০ সালে প্রতারণার মাধ্যমে তাঁকে হারানো হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর ওপর যে ঝুঁকি তৈরি হওয়ার কথা বলা হচ্ছে, তা ভুয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০