৯ জুলাই ২০২৪, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁকে আর্থিক সেবা খাত নিয়ন্ত্রণের দায়িত্ব দিচ্ছেন। আজ মঙ্গলবার ব্লুমবার্গ নিউজ এ খবর প্রকাশ করেছে।

 

লেবার পার্টি থেকে চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া টিউলিপ সিদ্দিককে (৪১) ‘মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি’ করা হচ্ছে। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন। যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের নীতিনির্ধারণীতে নেতৃত্ব দেবেন তিনি। অর্থনৈতিক খাতের প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনা–সংক্রান্ত নীতিনির্ধারণের দায়িত্বও থাকবে তাঁর হাতে।

 

টিউলিপ সিদ্দিকের নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যুক্তরাজ্য সরকার। এ বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ বলেছে, প্রধানমন্ত্রী স্টারমার তাঁকে এই পদে নিয়োগ দিচ্ছেন। গত মে মাসে টিউলিপ সিদ্দিক ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, লেবার পার্টি ক্ষমতায় এলে আর্থিক খাতে প্রতিযোগিতা ও প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হবে।

 

নতুন সরকারের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস গত সোমবার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া, আবাসন নির্মাণ বৃদ্ধি, অবকাঠামো প্রকল্পগুলোর বাধা দূর করা এবং বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যের নতুন একটি ‘জাতীয় মিশন’ চালু করেছেন।

 

মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি পদে বিম আফোল্যামির স্থলাভিষিক্ত হবেন টিউলিপ সিদ্দিক। বিগত কনজারভেটিভ সরকারে এই দায়িত্ব সামলেছিলেন এইচএসবিসি ব্যাংকের সাবেক এই কর্মকর্তা।

 

টিউলিপ সিদ্দিক ৪ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। কনজারভেটিভ পার্টির একসময়ের নিরাপদ এই আসন লেবার পার্টিকে উপহার দিয়ে তিনি এখন আসনটিকে লেবার পার্টির নিরাপদ আসনে পরিণত করেছেন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ২০১৬ সাল থেকে তিনি লেবার পার্টির হয়ে ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার, নারী ও সমতা নির্বাচন কমিটির সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।

 

সফিক আহমেদ সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ১৬ বছর বয়সে লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়া টিউলিপ ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। এর মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তাঁর পথচলা শুরু।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

১০

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১১

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১২

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১৩

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৪

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৬

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৭

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৮

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৯

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

২০