২০ জুন ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে ৯ দিনে পদ্মা সেতুতে টোল আদায় ২৯ কোটি টাকা

ঈদের আগে-পরে ৯ দিনে পদ্মা সেতুতে ২৯ কোটি ৩১ লাখ ৩৫০ টাকার টোল আদায় হয়েছে। এর মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোট টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা। আর জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫০ টাকা।

 

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, গত ১০ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে। ঈদযাত্রার এই ৯ দিনে দুই প্রান্ত দিয়ে ২ লাখ ৫২ হাজার ২৬৯টি যানবাহন পদ্ম সেতু পারাপার হয়েছে। ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে ১৪ জুন। ওইদিন ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়।
তিনি জানান, ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা। ১৬ জুন আদায় হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা। ১৭ জুন ঈদের দিন টোল আদায় হয়েছে ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা এবং ১৮ জুন ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা টোল আদায় হয়েছে।

 

এ ছাড়া ১০ জুন টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। ১১ জুন আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। ১২ জুন টোল আসে ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা। ১৩ জুন টোল আদায় হয় ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০