২০ জুন ২০২৪, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইফোনে নির্দিষ্ট নম্বরের বার্তা ব্লক ও ফিল্টার করার সহজ উপায়

নির্দিষ্ট ফোন নম্বর থেকে টেক্সট মেসেজ পাওয়া বন্ধ করার সবচেয়ে সহজ উপায় হল মেসেজ অ্যাপে সরাসরি ব্লক করা। এ পদ্ধতির একটি সুবিধা হল, এতে ব্লক করার জন্য আলাদা করে ফোন নম্বরটি সেইভ করতে হবে না।

 

অনেক সময় স্প্যাম মেসেজ বা বিরক্তিকর বার্তা এড়াতে মেসেজ ব্লক অপশনটি ব্যবহার করা যেতে পারে।

 

আর আইফোন বা আইওএস-এ কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই টেক্সট মেসেজ ব্লক করার অপশন রয়েছে।

 

চলুন জেনে নেওয়া যাক বার্তা ব্লক করার কিছু সহজ নিয়ম।

 

আইফোনের মেসেজ অ্যাপ থেকে

 

নির্দিষ্ট ফোন নম্বর থেকে টেক্সট মেসেজ পাওয়া বন্ধ করার সবচেয়ে সহজ উপায় হল মেসেজ অ্যাপ থেকে সরাসরি নম্বরটি ব্লক করা। হাও-টু গিক বলছে, এ পদ্ধতির একটি সুবিধা হল, এতে ব্লক করার জন্য আলাদা করে ফোন নম্বরটি সেইভ করতে হবে না।

 

প্রথমে আইফোনের মেসেজ অ্যাপ চালু করুন। এরপর যে নম্বরটি ব্লক করতে চান তার সঙ্গে কথোপকথন বা চ্যাট থ্রেডটি চালু করুন। পরের পৃষ্ঠায় স্ক্রিনের ওপরে প্রোফাইল আইকন, নাম অথবা নম্বরের ওপরে চাপ দিন।

 

নতুন স্ক্রিনে ‘ইনফো বোতামে ক্লিক করুন। এরপরে ‘ব্লক কলার’ অপশনটি বেছে নিন। একটি পপ-আপ মেনু এলে সেখানে আবার ‘ব্লক কন্টাক্ট’ অপশনটি চাপ দিন ও ব্লক করার বিষয়টি নিশ্চিত করুন।

 

ব্লক করা হয়ে গেলে পরবর্তীতে বা ভবিষ্যতে ওই নির্দিষ্ট নম্বর থেকে কোনো টেক্সট মেসেজ আসবে না। এ ছাড়া, টেক্সট মেসেজ ব্লক করলে ফোন কল অথবা ফেইস টাইম কলও স্বয়ংক্রিয়তভাবেই বন্ধ হয়ে যাবে।

 

আইফোনের সেটিংস অ্যাপ থেকে

 

কোনো মেসেজ ব্লক করার আরেকটি উপায় হল সেটিংস অ্যাপ ব্যবহার করা। এ পদ্ধতিটি সহজ, যদি কেউ আইফোনে সেইভ করা কোনো নম্বর থেকে মেসেজ ব্লক করতে চান। এ পদ্ধতি অনুসরণ করে অপরিচিত কোনো নম্বরের মেসেজ ব্লক করতে হলে আগে মেসেজটি ফোনে সেইভ করে নিতে হবে।

 

নম্বর সেইভ করা হয়ে গেলে সেটিংস অ্যাপটি চালু করুন এবং ‘মেসেজেস’ অথবা ‘ফোন’ অপশনটি বেছে নিন।

 

পরের পৃষ্ঠায়, ‘ব্লকড কন্টাক্টস’ অপশনে চাপ দিন।

 

সেখান থেকে ‘অ্যাড নিউ’ অপশনে গিয়ে যে কন্টাক্ট থেকে মেসেজ পেতে চান না সেটি বেছে নিন।

 

অপরিচিত নম্বরের মেসেজ ফিল্টার করুন

 

ওপরের দুটি পদ্ধতিই অপরিচিত নম্বর থেকে মেসেজ এলে সেটি ব্লক করতে পারে। তবে, যদি অনেক নম্বর থেকে অদরকারি মেসেজ আসতেই থাকে, সেক্ষেত্রে পদ্ধতি দুটির কার্যকারিতা কম।

 

ভালো খবর হল, আইওএস-এ একটি বিল্ট-ইন মেসেজ ফিল্টারিং ফিচার রয়েছে, যার মাধ্যমে এসব মেসেজ ফিল্টার করা সম্ভব।

 

এ ফিচারটি চালু করলে, অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ ফিল্টার করে ফেলে, এবং ফোনে নোটিফিকেশন না পাঠিয়ে, ইনবক্সের বদলে আলাদা একটি ফোল্ডারে মেসেজগুলো জমা হয়। ফলে, অদরকারি ও অতিরিক্ত নোটিফিকেশনের ঝামেলা কমে আসে।

 

ফিচারটি চালু করতে আইফোনের সেটিংস অ্যাপের ‘মেসেজেস’ অপশনে যান। নিচে স্ক্রল করে ‘মেসেজ ফিল্টারিং’ শিরোনাম খুঁজুন। এর নিচে ‘আননৌন অ্যান্ড স্প্যাম’ অপশনে ক্লিক করুন। এরপরে, ‘ফিল্টার আননোন সেন্ডারস’ অপশনের টগলটি চালু করে দিন ও ‘এসএমএস’ ফিল্টারটি ডিফল্ট ফিল্টার হিসেবে সেট করুন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১০

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১১

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১২

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৩

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৪

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৫

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৬

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৭

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৮

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৯

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

২০