১৫ জানুয়ারী ২০২৪, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেকর্ড পরিমান রেমিটেন্স আসার সম্ভাবনা নতুন বছরে

১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে নতুন বছরে মাসের শুরুতে প্রথম ১২ দিনে ৯১ কোটি ৫৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। যা বাংলাদেশী টাকায় ডলার প্রতি ১১০ টাকা ধরে ১০ হাজার ৭৫ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেছেন মাস শেষে দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে আশা করা যাচ্ছে যদি এই ধারা অব্যাহত থাকে।

১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার বা ২১ হাজার ৮০০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে বিদায়ি মাস ডিসেম্বরে। যা আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বাড়ে ২৯ কোটি ডলার। ২০২২ সালের ডিসেম্বরে এর পরিমান ছিল  ১৭০ কোটি ডলার।
২০২৩ সালের পুরো বছর জুড়ে প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ১৯২ কোটি ডলার যা ২ দশমিক ৮৭ শতাংশ বেশি ছিল ২০২২ সালের চেয়ে। ২০২২ সালে ছিল ২ হাজার ১২৯ কোটি ডলার।

সংশ্লিষ্টদের মতে, হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে ২০২০ সালে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স আসে । অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে। এবং এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছিল ২০২২-২৩ অর্থবছরে প্রবাসীদের পাঠানো ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১০

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১১

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১২

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৩

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৪

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৫

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৬

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৭

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৮

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৯

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

২০