১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার-১ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থী-সমর্থকরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাব উদ্দিন নৌকা মার্কা সমর্থনে উপজেলার বর্ণী ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করেছেন।

জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল মার্কা প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন তার কর্মী সমর্থকদের নিয়ে দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নে প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে।

এদিকে জুড়ী বাজারে তৃণমুল বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন সোনালী আশ প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম ট্রাক প্রতীকের প্রচারণায় ব্যস্ত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাব উদ্দিন পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন পেয়েছেন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম পেয়েছের ট্রাক, তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০