১৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় মিছবাহ’র অর্থায়ানে নিসচা’র ব্যবস্থাপনায় নব-নির্মিত মসজিদের শুভ উদ্বোধন

যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি কমিউনিটি নেতা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র একক পৃষ্টপোষকতায় ও জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় নব-নির্মিত বায়তুল আক্বসা জামে মসজিদের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুভ উদ্বোধন করেন হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান (সাহেব জাদায়ে বর্ণভী)। এসময় আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার বড় পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী প্রথম আলো উত্তর আমেরিকা প্রতিনিধি ডাক্তার আসিফ মুক্তাদির লিমন।

এ উপলক্ষে (১৯ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ২ টায় মৌলভীবাজারের বড়লেখায় তালিমপুর ইউনিয়নের হাকালুকি পশ্চিম গগড়া মহল্লাবাসীর আয়োজনে বায়তুল আক্বসা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও হাকালুকি দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুল, দক্ষিণবাজার রেলওয়ে জামে মসজিদের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিন্টু, ব্যবসায়ী মোস্তফা জামান আব্বাস, শামীম আহমদ, খসরুজ্জামান খসরু, মুরাদ আহমদ, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, নিসচার সহ-সভাপতি আব্দুল আজিজ, পৃষ্টপোষক মোহাম্মদ তারেক হাসনাত, মাওলানা মাসুম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বায়তুল আক্বসা জামে মসজিদের খতিব ওসমান গনী, নিসচা বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ, শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ, এমরান আহমদ, সাদিকুর রহমান, ছায়দুল আহমদ ও পারভেজ আহমদসহ বায়তুল আক্বসা জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

পরে হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান (সাহেব জাদায়ে বর্ণভী) এর বিশেষ মোনাজাতের মাধ্যমে বায়তুল আক্বসা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে প্রায় দেড় বছর পুর্বে আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ হাকালুকি হাওর পাড়ে বন্যা দুর্গত পশ্চিম গগড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে তৎকালীন জরাজীর্ণ মসজিদটি চোখে পড়ে। মসজিদের মুসল্লীদের নামাজ আদায় করার কষ্ট নিবারণ করতে তিনি ঐ এলাকায় মসজিদ নির্মাণের ঘোষণা দেন। এলাকাবাসীসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় ও নিসচা বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় বায়তুল আক্বসা নামের দৃষ্টিনন্দন জামে মসজিদটি নির্মাণ হয়। মসজিদ নির্মাণ করে দেওয়ায় সেখানকার জনসাধারণসহ সকলেই তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০