১৬ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের পর বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় শহীদ মিনারে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে পরিবেশমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বড়লেখা পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে সকাল ৯টায় বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ হয়। বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ এবং শরীরচর্চা অনুষ্ঠানে অংশ নেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস প্রমুখ।

দুপুরে পরিবেশমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিনের নেতৃত্বে  বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন পৌরশহরে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডও যৌথভাবে অংশ নেয়। শোভাযাত্রা শেষে পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মো. শাহাজাহান, শুভাশিস দে শুভ্র’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০