২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপক্ষ ছাড়াই খেলবে আওয়ামী লীগ

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এখন আওয়ামী লীগ প্রার্থী বনাম আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত প্রার্থীর লড়াইয়ে পরিণত হয়েছে। নির্বাচন জমজমাট করতে সকল প্রকার কৌশল অবলম্বন করছে দলটি। শেষ পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে না আসায় ফাঁকা মাঠে খেলবে আওয়ামী লীগ। নিজেদের সঙ্গে নিজেরা খেলবে তাই খেলা জমানোর প্রাণপণ চেষ্টা চলছে কিন্তু সেখানে দর্শকের তুমুল অনাগ্রহ। একতরফা নির্বাচন আয়োজনের এই উদ্যোগের ফলে নির্বাচন কমিশনের দৈন্যদশা ফুটে উঠেছে করুণভাবে। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষদিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন। সে হিসাবে প্রতি আসনে গড়ে ৯ জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এবারের নির্বাচনে অংশ নিতে ৩০টি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের সংখ্যা জানালেও কোন কোন দল নির্বাচনে প্রার্থী দিয়েছে, তা এখন পর্যন্ত জানায়নি ইসি। দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৪৪টি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলো ৩৯টি রাজনৈতিক দল। তখন ইসিতে নিবন্ধিত ছিল ৩৯টি দল। ১ ডিসেম্বর থেকে শুরু হবে মনোনয়নপত্র বাছাই। বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন। ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা পাওয়া যাবে। গত সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩ হাজার ৬৫ জন। মনোনয়নপত্র যাচাই–বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪৮ জন।

বর্তমান নির্বাচন কমিশনের বছরখানেকের কিছুটা বেশি সময়কালে দেশে যত নির্বাচন হয়েছে, তার প্রায় সবই ছিলো আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত এবং বিদ্রোহী প্রার্থীর লড়াই। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তিন দশকের বেশি সময় ধরে উঠতে-বসতে যাদের প্রতিপক্ষ জ্ঞান করেছে এবং এখনো করে, সেই দলটি বিএনপি। আওয়ামী লীগের দাবি, দেশের সব খারাপের দায় বিএনপির এবং সব ভালোর কৃতিত্ব নিজেদের। বর্তমানে যে নজিরবিহীন দমন অভিযান চলছে, তার পেছনেও একই যুক্তি।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার এবং সাপ্তাহিক ছুটির দুই দিন বিরতি দিয়ে অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে আসছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

বাংলাদেশে অন্তর্ভুক্তমূলক ও অংশগ্রহণমূলক যে নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছিলো সেটি শুরুতেই হোঁচট খেয়েছে কারণ নিবন্ধিত সব দল নির্বাচনে আসেনি। এছাড়া যে চারটি বড় দল অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে সেখান থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকলেও বিএনপি ও নিবন্ধন হারানো জামায়াত নেই। ফলে এটিকে আর অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাচ্ছে না।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায়, তা এবারও হচ্ছে না। এটি উদ্বেগের। সে ক্ষেত্রে নির্বাচন হবে। ক্ষমতায় কারা থাকবে, সেটাও নির্ধারণ হবে। কিন্তু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে না। জনগণের আস্থা নিশ্চিত করাও অসম্ভব হবে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নির্বাচন কমিশন, দুনীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনসহ রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠান আছে, তাদের সাময়িক রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে যেভাবে দলীয়করণ করা হয়েছে, তাতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক ব্যবস্থা খাদের কিনারে পৌঁছেছে। এই সংস্কৃতি থেকে বের হতে হবে।
‘খেলা হবে’ ‘খেলা হবে’ বলে প্রায়ই হুঙ্কার দেওয়া আওয়ামী লীগ বিপক্ষ ছাড়াই খেলতে নেমেছে। জনগণের ভোটের অধিকার আরেক দফা ভেস্তে গেলো যা গণতন্ত্রের জন্য একেবারেই কাম্য নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০