৮ নভেম্বর ২০২৩, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে মৌলভীবাজারে যুবক খুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলা ও পোষ্ট দেওয়ার অভিযোগে দুর্বৃত্তের হামলায় এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় সোহান নামে একজনকে আ’টক করেছে পুলিশ।

৭ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় মৌলভীবাজারে চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের নাম রেজাউল করিম নাঈম (২১)। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের অর্নাস ২য় বর্ষের ছাত্র।

জানা গেছে, কলেজ ছাত্র নাঈমের বাবা মো: চেরাগ মিয়া (৫৩) একটি ভুয়া আইডি খুলে ফেসবুকে পোষ্ট দিয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে একই এলাকার নুরুল মিয়ার সাথে চেরাগ মিয়ার বাকবিতন্ডা হয়। তারই জেরে মঙ্গলবার রাত ৮টার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত তাদের ঘরে হামলা চালিয়ে চেরাগ মিয়াকে রক্তাক্ত করে। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসে নাঈম। নাঈমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত নাঈমকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনিতি হলে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈমের পিতা ডেকোরেটার্স ব্যবসায়ী চেরাগ মিয়া জানান, আমি একজন ব্যবসায়ী। ফেসবুক সম্পর্কে আমার কিছু জানা নেই। আমার ছেলেও কোনো আইডি খোলেনি ও পোষ্ট দেওয়নি। অথচ দুর্বৃত্তরা ফেসবুকের ভুয়া আইডির অভিযোগ তুলে প্রথমে আমাকে এবং পরে আমার পরিবারের সদস্যদের মারধর করে। আমার কলেজ পুড়ুয়া ছেলে বাধা দিলে তারা তার উপর হামলা চালিয়ে তাকে খুন করে। আমি নির্মম এই হত্যাকাণ্ডের বিচার চাই। নাঈমকে হারিয়ে পরিবারে চলছে শোকর মাতম।

মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০