৬ নভেম্বর ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজীবন সিলেটবাসীর সেবায় নিয়োজিত থাকবো : আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজীবন নগরবাসীর সেবায় কাজ করবো। দীর্ঘ দশ বছর সিটি করপোরেশনের দায়িত্ব পালনকালে নগরবাসীর সর্বোচ্চ সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আমি যেখানেই থাকি এই নগরীর উন্নয়নে পাশে থাকবো। আমার মাধ্যমে যদি সিলেটবাসীর কোনো উপকার হয় সেখানে হাজির হতে দ্বিধাবোধ করবো না। তিনি সোমবার রাতে সিলেট প্রেসক্লাব আয়োজিত বিদায় সংবর্ধনায় এসব কথা বলেন।

আরিফ বলেন, আমি জীবনে অনেক কিছুই পেয়েছি। সেই পাওয়ার পেছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হচ্ছেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান। যার মাধ্যমে চারদলীয় জোট সরকারের সময় নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে নগরবাসীর সেবায় আমি কাজ শুরু করি। যার ধারাবাহিকতায় পরবর্তীতে আমি পরপর দুবার মেয়র নির্বাচিত হই। সিলেটবাসী আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা হবে আমার আগামীর পথচলার পাথেয়।

ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ সভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ।

উপস্থিত ছিলেন সিসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সিলেট চেম্বারের সাবেক পরিচালক প্রবাসী লায়েছ উদ্দিন, ক্লাবের সাবেক সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, নির্বাহী কমিটির সদস্য আশকার আমিন ইবনে লস্কর রাববী, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, ক্লাব সদস্য ওবায়দুল হক চৌধুরী, মো. দুলাল হোসেন, দিগেন সিংহ, মুনশী ইকবাল, শ্যামানন্দ দাশ, আবুল কালাম কাওছার, এটিএম তুরাব, সাকিব আহমদ মিঠু, প্রবাসী সাংবাদিক মো.আতিকুর রহমান প্রমুখ।

বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশনের নতুন পরিষদের সফলতা কামনা করে বলেন, নগর উন্নয়নে সাধারণ মানুষ সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া রাস্তা, ড্রেন প্রশস্তকরণ সম্ভব হতো না। অনেকেই তাদের মূল্যবান ভূমি দান করে সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করেছেন। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। তিনি সাংবাদিকদের উন্নয়নে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০