১৪ অক্টোবর ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষকে নিরবচ্ছিন্ন সহায়তার আওতায় এনেছে বর্তমান সরকার; পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মানুষের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে ভিজিডি, ভিজিএফ, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বড়লেখায় অন্তত ৭০ হাজার মানুষকে নিরবচ্ছিন্ন সহায়তার আওতায় এনেছে বর্তমান সরকার। ফলে মানুষের প্রয়োজন নিশ্চিত হচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সুফল মানুষ ভোগ করছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।  পরিবেশমন্ত্রী শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নকারী দপ্তরসমূহ বড়লেখার জেলা পরিষদ অডিটরিয়ামে এর আয়োজন করে।  মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধেও বিএনপি-জামায়াতের কোনো অবদান ছিল না। বরং তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারা রাজাকার ছিল, আলবদর ছিল। পাকিস্তানীদের পক্ষ নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। আমাদের মা-বোনকে ধর্ষণ করেছে। মুক্তিযোদ্ধাদের বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করেছে।  সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত পাঁচ বছরে বড়লেখা উপজেলার ৪০ হাজার ৪৭০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি এবং বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বাবদ ব্যয় হয়েছে ৪ কোটি ৯৫ লক্ষ টাকা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিডি) আওতায়  ৪ হাজার ৬৫৬ জন নারীকে ২৭ শ’ মেট্রিক টন চাল প্রদান, মা ও শিশু কর্মসূচির আওতায় ৩ হাজার ৩১০ জনকে ৭ কোটি ১ লক্ষ ৪২ হাজার টাকা প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ১১ কোটি ৪৪ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে ৪৬৯টি ঘর নির্মাণ, সমাজসেবা কার্যালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২১ হাজার ৮১০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন খাতে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমাণ্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপকারভোগীদের মধ্যে বক্তব্য দেন সিরাজ উদ্দিন, খালেদ আহমদ, নিরঞ্জন বুনার্জি, চা শ্রমিক রিতা বক্তা, সুজিতা বাউরি, তারানা বেগম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০