২০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মাওলিদুন্নাবী (স.) কনফারেন্স অনুষ্ঠিত

মিশিগান নর্থ ডিভিশনের উদ্যোগ মাওলিদুন্নাবী (স.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে আল ইসলাহ মিশিগান নর্থ ডিভিশনের উদ্যোগ গত রবিবার আল ইহসান ইসলামিক সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

হাফিজ হিফজুর রহমান ও সেলিম উদ্দীন এর যৌথ সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন দারুল হিকমাহ নিউইয়র্কের-প্রধান পৃষ্ঠপোষক হযরত মাওলানা প্রিন্সিপাল আনোয়ার আলী ছাহেব,আঞ্জুমানে আল ইসলাহ আমেরিকার স্থায়ী কমিটির সভাপতি হযরত মাওলানা শাইখুল হাদিস মুহাম্মদ মইনুদ্দিন ছাহেব,হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী লন্ডন, মিসবাহ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম,আল ইসলাহ মিশিগান স্টেট সভাপতি মাওলানা শিহাব উদ্দিন খান।

আল ইসলাহ মিশিগান নর্থ ডিভিশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহরিয়াদ মাজেদ’র পরিচালনায় আয়োজিত মাহফিলে বক্তারা বলেন মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে প্রিয় নবীজীর আগমনকে বুঝায়। আর ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নবীজীর আগমনে খুশী উৎযাপন করাকে বুঝায়। সহজ ভাষায় বলা চলে মিলাদুন্নবী অর্থ নবী (সাঃ) এর জন্ম বা আগমন।

সুতরাং অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বুকে আধারের বুক চিড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি নিয়ে এসে মানবজাতিকে সত্যের, সভ্যতা ও ন্যায়ের দিক নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তুলেন। নবীজীর পবিত্র শুভাগমনে খুশী উৎযাপন করাটাই হচ্ছে ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

তারা আরো বলেন, কুরআন এবং হাদিস এর রেফারেন্স থেকে বুঝা যায় ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যম এবং সাহাবায়ে কেরামের আমল।তাই সাহাবায়ে কেরামের সঙ্গে একমত পোষন করে ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাহফিল করা ঈমানদারদের জন্য একান্ত প্রয়োজন। আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন মোনাফিকদের খপ্পর থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন এবং আমাদের সকলকে তাদের দলভুক্ত করেন যারা ঈদে মীলাদুন্নবীর মর্যাদা দান করেন এবং এর মর্যাদা উপলব্ধি করেন। তিনি আমাদেরকে তাঁর হাবীব, নবীগণের নবী, রসূলগণের রসূল, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখাস্সুল খাস মুহিব্বীন ও অনুসারী বানিয়ে দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১০

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১১

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১২

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৩

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৪

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৫

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১৬

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১৭

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১৮

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

১৯

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

২০