১৭ সেপ্টেম্বর ২০২৩, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় নিসচা’র সহযোগিতায় সড়ক দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে প্রেরণ

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দদের তাৎক্ষণিক সহযোগিতায় সড়ক দুর্ঘটনায় আহত যুবককে দ্রুত হাসপাতালে প্রেরণ করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১ টায় বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বন্ধন কমিনিউটি সেন্টারের সম্মূখে একটি দ্রুত গতির মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সুমন দাস (১৭) নামের এক শ্রমিককে সরাসরি ধাক্কা দেয়। এসময় নিসচা নেতৃবৃন্দরা সাজু নামের একজন ব্যবসায়ীর প্রতিষ্ঠানে জরুরি আলাপ করছিলেন তখন হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমনসহ স্থানীয় জনসাধারণ। সড়কে লুটিয়ে পড়া রক্তাক্ত সুমনকে অজ্ঞান অবস্থায় স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান নিসচা নেতৃবৃন্দরা। সেখানে দীর্ঘ সময় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে নিসচা নেতৃবৃন্দরা রাত ২ টায় তাদের গন্তব্যস্থলে রওনা হন।

নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দের তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ মানবিক ভূমিকা রাখায় স্থানীয়রা তাদেরকে ভালোভাসায় শিক্ত করে নেন ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক তিনি পেশায় একজন সিএনজি চালিত (অটোরিকশা) ড্রাইভার প্রায় সময় তিনি বেপরোয়াভাবে মোটরসাইকেল চালান তাছাড়া লক্ষ্য করা যায় ফিটনেসবিহীন তার মোটরসাইকেলের হেড লাইট, সিগন্যাল লাইট ও হেলমেটবিহীন অবস্থায় তিনি দ্রুত গতিতে সবসময় মোটরসাইকেল চালনা করেন৷ যা সড়ক পরিবহন আইন-২০১৮ এর নীতিমালানুযায়ী বিভিন্ন ধারায় কঠিন শাস্তি ভোগের বিধান রয়েছে।

ঐ সময় স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ নিসচা বড়লেখা উপজেলা শাখার মাধ্যমে ফিটনেসবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালনো থেকে বিরত রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন এবং কার্যকরী পদক্ষেপ গ্রহন করে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১০

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১১

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১২

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৩

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৪

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৫

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৬

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৭

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৮

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৯

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

২০