২৭ অগাস্ট ২০২৩, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডায় আরও ১০ বছর শুল্কমুক্ত পোশাক রপ্তানির সুবিধা পেলো বাংলাদেশ

কানাডার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির শুল্কমুক্ত সুবিধা আরও ১০ বছর বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ ২০৩৪ সাল পর্যন্ত অন্যতম এই বড় বাজারে শুল্কমুক্ত বাজারসুবিধা থাকায় কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচবেন উদ্যোক্তারা। কানাডা সরকারের অর্থ বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কানাডা সরকার উন্নয়নশীল দেশগুলোকে জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফ (জিপিটি) স্কিমের আওতায় শুল্কমুক্ত বাজারসুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই স্কিমের আওতায় তৈরি পোশাক উৎপাদনের নিয়ম শিথিল করাসহ অন্যান্য পণ্যও দেশটিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। যা বাংলাদেশ ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে পেয়ে আসছে। কানাডার বাজারে পণ্য রপ্তানির এই শুল্ক সুবিধা ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান রোববার (২৭ আগস্ট) জানান, কানাডার পার্লামেন্ট গত ৮ জুন একটি ফাইন্যান্স বিল পাস করেছে; সেখানে জিপিটি স্কিমের মেয়াদ ২০৩৪ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে কানাডা মাত্র মোট তৈরি পোশাকের ১৩ দশমিক ৯৫ শতাংশ আমদানি করে। তার মানে, এ বাজারে বাংলাদেশের আরও বড় সম্ভাবনা আছে। জিপিটি প্লাস সুবিধা নিয়ে দেশটিতে রপ্তানি আরও বাড়াতে আমাদের কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।’
তৈরি পোশাক রপ্তানিতে কানাডার বাজারে বিনা শুল্কে প্রবেশের সুযোগ বাড়ানোর জন্য কানাডার সরকারকে ধন্যবাদ জানিয়ে ফারুক হাসান বলেন, ‘তৈরি পোশাক খাতে এখন যে নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ এবং টেকসই কর্মক্ষেত্রসহ আমাদের দেশে সামগ্রিক অবকাঠামোর অগ্রগতি হচ্ছে, এই অবস্থায় আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসেছে।’

কানাডা বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম প্রধান বাজার। গত অর্থবছরে দেশটিতে তৈরি পোশাক রপ্তানি দেড় বিলিয়ন ডলারের পৌঁছেছে। এই রপ্তানি আগের বছরের তুলনায় সাড়ে ১৬ শতাংশ বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

২

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৩

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৪

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৫

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৬

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৭

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৮

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৯

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১০

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১১

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১২

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৩

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৪

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৫

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৬

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৭

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৮

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৯

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

২০