১২ অগাস্ট ২০২৩, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখায় অন্যের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জমির একাংশে জবর দখল করে পাকা ঘর নির্মাণ করেছেন তৈয়বুর রহমান।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের বিবেকানন্দ শর্মা’র কাছে থেকে ২০০৯ সালে সাড়ে ৩৩ শতক জায়গা ক্রয় করেন আজিজুর রহমান ও হাবিবুর রহমান (রহমান খান) দুই ভাই টিলা জায়গাটি প্রায় ১৪ বছর থেকে শান্তিপূর্ণভাবে ভোগ করে আসছেন। বিগত প্রায় এক মাস পুর্বে রাতের আধারে তৈয়বুর রহমানসহ ৬ জন উগ্র-উশৃংখল যুবক পেশী শক্তি প্রয়োগ করে জায়গার পুর্বাংশে ৮শতক টিলা রকম ও গাছ কর্তন করে পরিবেশের ভারসাম্যতা নষ্ট করে বেআইনিভাবে অনুপ্রবেশ করে উপস্থিত বাশ-বেতের গৃহ নির্মাণ করেন। বিষয়টি জমির মালিকের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করায় তাঁরা তাকে প্রাণনাশের হুমকি-দমকি দেন এবং দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা আক্রমণ করে তাকে স্থান থেকে বিতাড়িত করেন। টিলার ৮ শতক জায়গায় দ্রুত পাকা ঘর নির্মাণ করে বেআইনি দখল স্থাপন করেন তৈয়বুর রহমান।

বিষয়টি জায়াগার মালিক আজিজুর রহমান স্থানীয় জনপ্রতিনিধিকে অবগত করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশ বৈঠকে তৈয়বুর রহমানকে ভূমির দখল ছেড়ে দিতে বলায় তিনি তাদের সিদ্ধান্তকে অমান্য করে দখল ছেড়ে দিতে অস্বীকৃতি জানান।

এমতাবস্থায় ভুক্তভোগী জায়াগার মালিক আজিজুর রহমান ও হাবিবুর রহমান (রহমান খান) বাদী হয়ে দখলদারি তৈয়বুর রহমান, আব্দুল খালিক, মুহিবুর রহমান, ফয়ছল আহমদ, আব্দুর রহিম, আব্দুস শুকুর ও রেদওয়ান আহমদ আব্বাসকে বিবাদী করে বড়লেখা থানায় অভিযোগ করেন প্রশাসন বিষয়টি মীমাংসা করার জন্য বাদীপক্ষকে তাগিদ দেয়। এতেও বিষয়টি মীমাংসা না হাওয়ায় আজিজুর রহমান আদালতের দারস্থ হন। পরে মৌলভীবাজার জেলা জজ কোর্টে তিনি বিবাদী ৭ জনের নামে মামলা দয়ের করেন (মামলা নং স্বত্ব ৬০/২০২৩)। এবং এ বিষয়ে বাদী আজিজুর রহমান ও হাবিবুর রহমান (রহমান খান) দুই ভাই আদালতে কমিশন প্রার্থনা করেন।

আজিজুর রহমানের প্রার্থনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ আগস্ট) সরেজমিনে মৌলভীবাজার জেলা জজ কোর্টের নির্দেশে যুগ্ম কমিশনার আইনজীবী পাপ্পু ভট্টাচার্য ও আইনজীবী বিকাশ চন্দ দে জায়গার বিষয়বস্তু আমলে নিয়ে আদালতে বিষয়টি উপস্থাপনের কথা বলেন এবং আইনী প্রক্রিয়ায় চলমান রয়েছে এবং তা দ্রুত নিস্পত্তির জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহন করবেন।

এদিকে জমি দখলের অভিযোগে অভিযুক্ত তৈয়বুর রহমানের সাথে গণমাধ্যম কর্মীরা মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঐ সময়ে নানান অভিযোগ করে বিষয়টি এড়িয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১০

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১১

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১২

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৩

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৪

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৫

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৬

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৭

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৮

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৯

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

২০