মাসিক সংস্কৃতি পত্রিকা প্রকাশের ৫০ বছর পূর্তিতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলুন এই শ্লোগানকে সামনে রেখে ২৯ জুলাই (শনিবার) বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাসিক সংস্কৃতি পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাঙলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান।
বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সদস্য সচিব মিনহাজ আহমেদের সঞ্চালনায় ও আহবায়ক কবি খালেদ উদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লেখক ও সংস্কৃতি কর্মী সাইদুর রহমান সাঈদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী, নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পার্থ সারথী চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সংস্কৃতি কর্মী জাবেদ ভূঁইয়া, কবি আয়েশা মুন্নি, কবি সুমন বনিক, সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল ও বাংলাদেশ ট্রেড ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর আব্বাস তাপু ।
বক্তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সংস্কৃতি পত্রিকার অবদানের কথা তুলে ধরে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন