২৭ মে ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বিমান ভ্রমণে কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সিএএবি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।

এক বিজ্ঞপ্তিতে সিএএবি জানায়, বাংলাদেশের বাইরে থেকে আগত যাত্রীদের একটি অনলাইন স্বাস্থ্য ঘোষণা ফর্ম (এইচডিএফ) পূরণ করতে হবে না এবং আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট বা একটি কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্ড/প্রশংসাপত্র প্রদান করতে হবে না।

এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ থেকে অন্য দেশে ভ্রমণকারী যাত্রীদের গন্তব্য দেশগুলোর নির্ধারিত শর্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।

মাস্ক পরা সম্পর্কিত বিধিনিষেধ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও কোভিড-১৯-এর বিস্তার সম্পর্কিত অন্য প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোও শিথিল করার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান বা জোনে (যেমন হাসপাতাল, ক্লিনিক ইত্যাদি) কর্মরত ভ্রমণকারীরা এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতাসহ অত্যন্ত সংবেদনশীল ভ্রমণকারীদের সতর্কতা হিসেবে মাস্ক পরতে হবে।

এটি আরো বলেছে, হজ যাত্রীদের অবশ্যই সৌদি আরবের নির্ধারিত শর্তগুলো মেনে চলতে হবে এবং মার্স ভাইরাসের বিস্তার রোধ করতে উট থেকে নিজেদের দূরে রাখতে হবে।

সূত্র : ইউএনবি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

১০

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১১

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১২

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৩

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৪

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৫

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৬

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৭

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৮

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৯

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

২০