২৫ মে ২০২৩, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আকাশচুম্বী ভবনের ওজনে দেবে যাচ্ছে নিউইয়র্ক শহর

ছবি: সংগৃহীত

আকাশচুম্বী ভবনগুলোর অস্বাভাবিক ওজনের কারণে ধীরে ধীরে দেবে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে থাকায় পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে উপকূলবর্তী এই শহর। জিও টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গবেষকদের মতে, শহরটি প্রতিবছর গড়ে ১-২ মিলিমিটার করে দেবে যাচ্ছে। নিউইয়র্ক সিটির কিছু কিছু এলাকা এই হারের দ্বিগুণ নিচের দিকে নেমে যাচ্ছে।

গত ১৯৫০ সাল থেকে নিউইয়র্ক সিটির আশপাশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৯ ইঞ্চি বা ২২ সেন্টিমিটার বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় এখনকার চেয়ে এই শতাব্দীর শেষ দিকে বড় ধরনের বন্যার ক্ষেত্রে পরিস্থিতি আরও বেশি মারাত্মক হতে পারে।

আর্থ ফিউচার জার্নাল–এ প্রকাশিত নিবন্ধে গবেষকেরা বলেছেন, ‘নিউইয়র্ক সিটির জলমগ্নতার কারণে শহরটিতে ব্যাপকভাবে কেন্দ্রীভূত ৮৪ লাখ মানুষ বিভিন্ন মাত্রার সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

গবেষণায় বলা হয়েছে, নিউইয়র্ক সিটি যে ঝুঁকি মোকাবিলা করছে, জলবায়ু পরিবর্তন তীব্র হওয়ায় বিশ্বের আরও অনেক উপকূলীয় শহর একই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

গবেষকেরা বলছেন, ভূগঠনগত ও মনুষ্যসৃষ্ট উভয় কারণে ভূস্তর দেবে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান ঘূর্ণিঝড়ের তীব্রতা উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সমস্যা ত্বরান্বিত করার আভাসই দিচ্ছে।

প্রধান গবেষক মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের ভূপদার্থবিদ টম পারসনস বলেন, ‘এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এটি চলমান প্রক্রিয়া, যা বন্যা থেকে জলমগ্ন হওয়ার ঝুঁকি বাড়ায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১০

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

১১

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১২

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১৩

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১৪

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৫

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৬

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৭

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৮

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৯

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

২০