২৩ মে ২০২৩, ৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেজোস-সানচেজের বাগদান

ছবি: সংগৃহীত

ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর বান্ধবী লরেন সানচেজ বাগদান করেছেন । দীর্ঘ চার বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা।  সিএনএন এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বেজোস-সানচেজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে আর কোনো বাড়তি তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চার বছরের বেশি সময় ধরে এই জুটির মধ্যে সম্পর্ক রয়েছে। তবে তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবনের বেশির ভাগ তথ্য গণমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত আছেন।

সানচেজ একজন সাবেক সম্প্রচার সাংবাদিক। তিনি এখন একজন সমাজসেবী। বেজোস ও সানচেজের সম্পর্কের বিষয়টি ২০১৯ সালে প্রথম প্রকাশ্যে আসে।

২০২২ সালে বেজোস-সানচেজ জুটি ওয়াশিংটন ডিসির বাড়িতে বসে প্রথমবার যৌথভাবে সিএনএনকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারে তাঁরা তাঁদের জনহিতকর কাজের কথা বলেছিলেন।

সাংবাদিক হিসেবে এমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সানচেজ। তাঁকে সবচেয়ে উদার, তাঁর (বেজোস) দেখা সবচেয়ে বড় মনের ব্যক্তি বলে বর্ণনা করেছিলেন আমাজনের প্রতিষ্ঠাতা।

মার্কিন ধনকুবের বেজোস তাঁর সঙ্গী সানচেজকে ‘অনুপ্রেরণা’ হিসেবেও অভিহিত করেন।

উল্লেখ্য, বেজোসের আগের স্ত্রী ছিল। স্ত্রীর নাম ম্যাকেনজি স্কট। ২৫ বছর সংসার করার পর ২০১৯ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। বেজোস-ম্যাকেনজির চার সন্তান রয়েছে।

সানচেজের সাবেক স্বামীর নাম প্যাট্রিক হোয়াইটসেল। এই হলিউড এজেন্টের সঙ্গে ১৩ বছর সংসার করেছিলেন সানচেজ। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সানচেজের তিনটি সন্তান আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০