পার্থ সারথী দেব
২১ অক্টোবর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেট্রয়েটের দর্শকদের মাতিয়ে গেলেন সুপার সিঙ্গার ৩ চ্যাম্পিয়ান

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলে প্রতিবারের মতো এবারো দুর্গা পূজা উদযাপিত হয়েছে ১৯ অক্টোবর শনিবার।

 

মন্দিরে  তিথি মতো পূজা হয়েছে ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। তিথি মতো পূজা  হয় সপ্তাহের কর্ম দিবসে তাই অনেকে এ পূজায় অংশ নিতে না পারায় আবার ১৯ অক্টোবর শনিবার পূজা উদযাপন করা হয়েছে। এতে ছিল পূজা, প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানাদি। পূজা করেন মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী। মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চৌধুরীর তত্ত্বাবধানে বিকেল ৫টা থেকে রাত অবধি ছিল সাংস্কৃতি অনুষ্ঠান।

 

প্রথমেই ছিল কবিতা আবৃতি এতে অংশ গ্রহণ করেন প্রতিভা চৌধুরী, হারান কান্তি সেন, দেবাশীষ দাশ, নারায়ন গুপ্ত, সুবিমল সেনাপতি, শর্মিলা দেব ও পূজা দেব, অনুষ্ঠানটি সঞ্চালন করেন সঞ্জয় দেব, কবিতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্থ দেব, অনুষ্ঠানে কয়েকজনকে সন্মাননা জানানো হয়। স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন  বিজয়া চৌধুরী, অনামিকা দাশ, অদিতি দেব, অংকুর দেবসহ আরো অনেকে। নৃত্য পরিবেশন করেন বৈশালী দেব, উর্মিলা সুত্রধর, তনুশ্রী সুত্রধর, পিহু দেব, নিহি সুত্রধরসহ আরো অনেকে। শ্রুতি নাটক পরিবেশন করেন ডলি দেব ও পার্থ দেব। সবশেষে ছিল কলকাতা থেকে আগত অতিথি শিল্পী সুপার সিঙ্গার ৩ চ্যাম্পিয়ান শুচিস্মিতা চক্রবর্তী ও সারেগামাপা’র বিজয়ী সৌরভ দাশের সঙ্গীত সন্ধ্যা, তাদের সাথে ছিলেন কলকাতার প্রখ্যাত মিউজিশিয়ান পার্থ চক্রবর্তী। তারা প্রথমে বাংলা জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন পরে দর্শক শ্রোতাদের অনুরোধে হিন্দী গান গেয়ে সবাইকে মুগ্ধ করে ডেট্রয়েটের দর্শকদের মাতিয়ে গেলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

১০

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

১১

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১২

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১৩

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১৪

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৫

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৬

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৭

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৮

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৯

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০