সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(১১ এপ্রিল) রাতে সিলেট নগরের কুমারপাড়াস্থ বাসভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা আবদুল আলিম ।
আলিম বলেন, রাত ৮টার দিকে মেয়রের শয়নকক্ষের পাশের কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিক সিলেট তালতলাস্থ দমকল বাহিনীকে জানালে তারা রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করেন। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি।
জানাগেছে মেয়রের শয়নকক্ষের পাশের কক্ষে আগুন লাগে এবং বেশ কিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।
এদিকে সিলেট তালতলাস্থ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করি।
মন্তব্য করুন