দোহা, কাতারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সেলিম পারফিউম, আলী পারফিউম ও আবির পারফিউম-এর স্বত্বাধিকারী এবং সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মাহা’র স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম সিআইপি নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ এমপির কাছ থেকে তিনি স্মারক ও সনদ গ্রহণ করেন। এর আগে ২০২১ সালে সিলেটের সেরা রেমিট্যান্সধারী হিসেবে তাঁর মালিকানাধীন ‘সেলিম পারফিউম’ নির্বাচিত হওয়ায় তিনি সেরা রেমিট্যান্সধারীর পুরস্কার পান মাহি উদ্দিন সেলিম।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন আহমদ সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর এ সনদ প্রাপ্তিতে সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া পরিবার অত্যন্ত আনন্দিত, সম্মানিত ও গৌরবান্বিত বোধ করছে।
এছাড়াও সেলিম বাংলাদেশ সরকার কতৃক সিআইপি নির্বাচিত হওয়ায় সিলেট সহ দেশে ও প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যাবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে তারা মাহি সেলিমের সুস্থ ও নিরাপদ জীবন কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া ও কামনা করেছেন।
উল্লেখ করা আবশ্যক যে তিনি গত বছর নিউইয়র্কের মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্য সফর করেছেন।
মন্তব্য করুন