বাংলা সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমাধিসৌধের পবিত্রতা হেয় করেছেন ট্রাম্প, অভিযোগ কমলার

আরলিংটন ন্যাশনাল সিমেটারি’তে নির্বাচনী প্রচারণা চালানোর মাধ্যমে ওই সমাধিক্ষেত্রের পবিত্রতা হেয় করেছেন বলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং এবার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস।

 

সেনাবাহিনীর ওই সমাধিসৌধে গিয়ে ট্রাম্প রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন। এ অভিযোগ তুলে কমালা বলেছেন, ওই সমাধিক্ষেত্র কোনো রাজনীতির জায়গা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শনিবার ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি পোস্ট দিয়েছেন। তাতে লিখেছেন, পবিত্র ওই স্থানের প্রতি অসম্মান দেখিয়েছেন তিনি। এসবই হলো তার রাজনৈতিক ভাঁওতাবাজি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, ওই সমাধিসৌধে পবিত্রতা রক্ষায় নিয়োজিত থাকেন স্টাফরা। তাদের একজন সেখানে ট্রাম্পকে ছবি ধারণ করার বিরুদ্ধে সতর্ক করতে গেলে ট্রাম্পের একজন স্টাফ তাকে উদ্ভটভাবে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দেন। তবে এ বিরোধের কথা অস্বীকার করেছে ট্রাম্পের প্রচারণা টিম। তারা বলেছে, নিহত সেনাসদস্যদের পরিবারের কাছ থেকে তারা আগেই অনুমতি নিয়েছিলেন।

 

ফলে সেখানে তারা ছবি ধারণ করেছেন। এ ঘটনা ঘটে গত  সোমবার। আফগানিস্তান থেকে তিন বছর আগে মার্কিন সেনাদের প্রত্যাহার করে আনার আগে যে ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন, তাদের প্রতি সম্মান দেখাতে সেখানে উপস্থিত হন ট্রাম্প। কিন্তু শনিবারই প্রথম ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী কমালা হ্যারিস এ নিয়ে বিতর্কের পর মন্তব্য করেন। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি অনেক বার ভার্জিনিয়াতে অবস্থিত আরলিংটন ন্যাশনাল সিমেটারি সফর করেছেন। কখনো ওই স্থাপনাকে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করেননি। কমালা হ্যারিস আরও বলেন, আমরা মার্কিনি হিসেবে একটি বিষয়ে একমত। সেটা হলো আমাদের সামরিক বাহিনী, সামরিক পরিবার এবং সার্ভিসে থাকা সদস্যদের সম্মান জানাবো। কখনো তাদের অবমাননা করবো না। আমাদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা দেখাবো। আমি বিশ্বাস করি এই শ্রদ্ধাটা এই পবিত্র দায়িত্ব যে রক্ষা করতে পারে না, সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে না। বৃহস্পতিবার মিশিগানে এক প্রচারণা সভায় ট্রাম্প তার বিরোধী পক্ষকে সতর্ক করেছেন। যারা তার বিরুদ্ধে সমালোচনা করেন এই সতর্কতা তাদের বিরুদ্ধে। তিনি বলেছেন, যেসব সেনাসদস্য নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা ওই স্মৃতিসৌধে তাকে ছবি তোলার জন্য অনুরোধ করেছেন। ট্রাম্প বলেন, আমি প্রচারণায় ছিলাম। তখন তারা আমাকে একটি ছবি তোলার অনুরোধ করেন। এমনিতেই আমি অনেক জনপ্রিয়তা পেয়েছি। ছবি তুলে জনপ্রিয়তা ফেরাতে হবে- এমনটা আমার দরকার নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১০

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১১

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১২

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৪

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৬

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৭

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০