বাংলা সংবাদ ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমিজমা-সংক্রান্ত বিরোধে ইমাদ উদ্দিন রকিব (২৮) নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে হেলাল উদ্দিন (৪০) নামের আরো একজন।

 

শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সিক্কা এলাকায় এ ঘটনা ঘটে।

 

রকিব ও হেলাল সম্পর্কে আপন দুই ভাই ও তেলিআব্দা গ্রামের আজির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের বাতেন, সোবহান ও শুক্কুর গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তেলিআব্দা গ্রামের আজিম উদ্দিনের সাথে। শুক্রবার সকালে কুনাগাও গ্রামের নিজের জামিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যান তারা দুই ভাই। এ সময় বুরকনি সরদারের ছেলেরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ফিকল দিয়ে ঘা দেয় মো: রকিব উদ্দিনকে। এ সময় রকিবের বড় ভাই এগিয়ে এলে তার ওপরও হামলা চালায় প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রকিবকে মৃত ঘোষণা করেন ও তার ভাই হেলালের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেবার পর তার অবস্থার অবনতি হলে হেলালকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় বলেন, ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১০

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১১

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১২

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৩

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৪

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৫

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৬

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৭

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৮

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

১৯

বিদেশি সাংবাদিকদের ভিসায় সামাজিকমাধ্যম যাচাই শুরু যুক্তরাষ্ট্রের

২০