বাংলা সংবাদ ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে কোটি কোটি ডলারের ট্যাক্স রিফান্ড জালিয়াতির সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। ডেভিড হান্ট-কে ৯২ মাস, তার ছেলে বেলন হান্ট-কে ৩৮ মাস এবং সৎ ভাই কোরি বার্ট-কে ৯৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

একই পরিবারের আরো একজন সদস্যের সাজা আগামী মে মাসে নির্ধারণ করা হবে।আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, টেক্সাসের আর্লিংটনের এ পরিবার এবং মিসিসিপির এক সদস্য প্রতারণার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রিত ভুয়া ট্রাস্টের নামে ট্যাক্স রিটার্ন দাখিল করত। এভাবে তারা মোট ৮.৫ মিলিয়ন ডলারের বেশি ট্যাক্স রিফান্ড দাবি করে।

 

এ পরিকল্পনার অংশ হিসেবে ভুয়া আর্থিক নথি, জাল মানি অর্ডারসহ বিভিন্ন নকল ডকুমেন্ট অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবায় জমা দেয়া হয়। সতর্কবার্তা পাওয়ার পরও তারা এ জালিয়াতি চালিয়ে যায়। এ প্রতারণার মাধ্যমে তারা ১.৭ মিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয়, যা দিয়ে বিলাসবহুল পণ্য, আসবাবপত্র, ক্রিপ্টোকারেন্সি একটি ক্যাডিলাক এসকালেড এবং মিসিসিপিতে একটি বাড়ি কেনা হয়। কারাদণ্ডের পাশাপাশি, তাদের সবাইকে যৌথভাবে ১৭ লাখ ৭৪ হাজার ৮৬৪ ডলার ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্র সরকারকে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

২

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৩

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৪

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৫

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৬

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৭

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৮

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৯

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১০

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১১

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১২

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৩

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৪

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৫

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৬

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৭

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৮

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৯

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২০