নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২৪, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এবার ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরের কাটা ৬টার ঘরে যেতেই বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শুরু করা হয়। দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং একেক রাজ্যে একেক সময় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকায় পুরোদমে এখনও সব ভোটকেন্দ্র সরব হয়নি।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের স্থানীয় সময় ভোর ৬টার খবরে বলা হয়, কানেকটিকাট, নিউ জার্সি, নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়াসহ আটটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এ ছাড়া ইন্ডিয়ানা এবং কেন্টাকিতে ভোর ৬টায় ভোট শুরু হলেও এসব রাজ্যের কিছু অঞ্চলে সকাল ৭টার দিকে ভোটকেন্দ্রগুলো খোলা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছু রাজ্যে মোতায়েন করা হয়েছে স্নাইপার ইউনিট।

 

এদিকে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে একজন নির্বাচনকর্মী তারই সহকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন। এ অভিযোগে সোমবার (৪ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। তবে ওই ব্যক্তি একজন ভোটারের ছদ্মবেশে হুমকির পত্রটি পাঠান। পরে তদন্তকারীরা তার পরিচয় শনাক্ত করে।

 

নির্বাচনে সহায়তাকারী ওই কর্মী যুক্তরাষ্ট্রের নির্বাচনী পরিভাষায় ‘পোল ওয়ার্কার’ নামে পরিচিত। তার নাম নিকোলাস উইমবিশ (২৫)। তিনি গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টি ইলেকশন অফিসে একজন নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় একজন ভোটারের সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে ইলেকশন সুপারিনটেনডেন্টের কাছে একটি চিঠি মেইল করেন। সেই চিঠি এমনভাবে লেখা যাতে মনে হয় সেটি ভোটার লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, উইমবিশ এবং অন্যদের ‘উচিত নিজেদের পেছনে কী হচ্ছে সেদিকে খেয়াল রাখা। আমাদের নির্বাচন চুরি নিয়ে লোকজন চরম শিক্ষা পাবে। আগাম ভোটের জায়গায় বোমা, সিগারেট জ্বলছে। নিরাপদ থাকুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১০

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

১১

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

১২

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১৪

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১৫

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৬

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৭

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৯

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

২০