৭ জানুয়ারী ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার-১ আসনে বিশাল ভোটে টানা চতুর্থবারের মতো বিজয়ী মন্ত্রী শাহাব উদ্দিন

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বেসরকারীভাবে জয়ী হয়েছেন। এনিয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১১২টি কেন্দ্রে তিনি নৌকা প্রতিকে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। অবশ্য আহমদ রিয়াজ উদ্দিন ভোটের আগের দিন শনিবার নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট এবং তৃণমূল বিএনপির আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতিকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট।
এদিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) নির্বাচনী মাঠে উত্তাপ ছড়ালেও শনিবার তিনি নির্বাচন বর্জন করেছেন। ফলে আসনটিতে আওয়ামী লীগের হ্যাভিওয়েট প্রার্থী শাহাব উদ্দিনের (নৌকা) সঙ্গে লড়ছেন তৃণমূল বিএনপির আনোয়ার হোসেন (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম (ট্রাক)। আসনটিতে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী শাহাব উদ্দিনের (নৌকা) বিজয়ে বড় বাধা পোহাতে হয়নি।

রোববার সকাল ৮টা থেকে কোনো ধরনের অপ্রীতকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ১১২টি কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। টানা চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ে বলে জানান এসব কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা।
একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬৩৫। এর মধ্যে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বড়লেখা উপজেলায় ভোটার ১ লাখ ৯৯ হাজার ৯৬৫। আর ৬টি ইউপি নিয়ে গঠিত জুড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৭০।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০