৩ জুলাই ২০২২, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ

শনিবার (২ জুলাই) মিশিগান স্টেট যুবলীগের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত যুক্তরাষ্ট্রের মিশিগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশী দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার মোঃ মেহদী হাসান।

এর আগে তিনি তিন সদস্যের দল নিয়ে মিশিগানে বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ মেহদী হাসান বলেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের মাটিতে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন আমাদের সকলের জন্য গর্বের। আজ নিজে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। যারা যারা এর সাথে জড়িত হয়ে নির্মান করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে আমরা সব সময় আপনাদেরকে সাহায্য ও সহযোগিতা করবো।

মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ আজিজ মাহমুদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন, মিশিগান মহানগর আওয়ামীলীগ নেতা আবু তাহের লুৎফুর, নুরুজ্জামান এখলাছ, মিশিগান স্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য রাজ রহমান, সেবুল হোসেন, আহমদ আল গাজী, সায়েম চৌধুরী, মিশিগান স্টেট সেচ্চাসেবকলীগের সদস্য সচিব কবির আহমদ শাহরিয়ার, এ জে আনোয়ার হোসেন, মিশিগান স্টেট ছাত্রলীগের সদস্য আরিফ আরমান জিসান, প্রমূখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ার্ক পারমিট নিয়ে নতুন দাবি, অভিবাসীদের পক্ষে সরব ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

১

এক টেবিলে ট্রাম্প, সি ও পুতিন, বদলে যেতে পারে বিশ্বরাজনীতির সমীকরণ

২

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

৩

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

৪

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

৫

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

৬

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

৭

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

৮

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৯

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

১০

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

১১

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১২

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

১৩

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১৪

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

১৫

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১৬

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১৭

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৯

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

২০