ইকবাল হোসাইন ফেরদৌস
১১ অক্টোবর ২০২৪, ৩:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে পুলিশের ধাওয়ার​ সময়​ প্রাণ হারালেন নিরীহ বাংলাদেশী প্রবাসী মাহিদুল ইসলাম সুজন

যুক্তরাষ্ট্রের মিশিগানে হ্যমট্রামিক ও ডেট্রয়েটের বর্ডারে মেকনিকাল ও কোনান্ট স্ট্রিটের সংযোগস্থলে গতকাল​ বৃহস্পতিবার একটি উচ্চ-গতির পুলিশের গাড়ীর​ ধাওয়ার পর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে একজন বাংলাদেশি নিহত এবং কয়েকজন আহত হন। দুর্ঘটনাটি হ্যমট্রামিক পুলিশের ধাওয়া করার সময় ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহিদুল ইসলাম সুজন, যিনি আমাজনে কর্মরত ছিলেন এবং পূর্বে পূবালী ব্যাংক লিমিটেড চাকরি করতেন। তার বাড়ি বাংলাদেশে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। জনাব সুজন ছাতক এসোসিয়েশনের উপদেষ্টা জনাব আব্দুল মতিন সাব্বিরের জামাতা।

হ্যমট্রামিক পুলিশ প্রধান জামিল আলতাহেরি জানিয়েছেন, ঘটনাটি শুরু হয়েছিল একটি ট্রাফিক স্টপের মাধ্যমে। সাদা এসইউভিতে থাকা দুই মহিলা পুলিশ সদস্যদের সাথে হাতাহাতি ও মারধর করেন এবং দ্রুত পালিয়ে যান। পুলিশ তাদের ধাওয়া করে তিন থেকে চার ব্লকের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লালবাতি অমান্য করে একাধিক গাড়ির সাথে ধাক্কা খায়।

ডেট্রয়েট পুলিশ বিভাগ এবং মিশিগান স্টেট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পর পুলিশ অফিসার ও অন্যান্য আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কমিউনিটি কর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকায় উচ্চ-গতির পুলিশ ধাওয়া ঝুঁকিপূর্ণ এবং দ্রুত অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি উদ্বেগজনক।

দুর্ঘটনার কারণ এবং আসামিদের বিচার প্রক্রিয়া এখনও তদন্তাধীন। তার মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

২

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৩

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৪

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৫

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৬

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৭

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

৮

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

৯

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১০

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১১

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১২

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৩

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৪

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৫

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৬

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৭

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

১৮

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

১৯

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

২০