৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে নিখোঁজ হওয়া র‌্যাপারদের মৃত্যুর কারণ প্রকাশ

মন্টোয়া গিভেন্স, দান্তে উইকার এবং আরমানি কেলি। ছবি: সংগৃহীত।

মিশিগানে সম্প্রতি নিহত র‌্যাপারদের মৃত্যুর কারণ প্রকাশ করেছে মিশিগান স্টেট পুলিশ।

পুলিশ জানিয়েছে র‌্যাপারদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এদিকে মৃত্যুর কারণ প্রকাশের মাধ্যমে র‌্যাপারদের নিহত হওয়ার রহস্য উদঘাটন হলো।

খবর ডেট্রয়েট ফ্রি প্রেসের।

মিশিগান স্টেট পুলিশ আরো জানায়, ২৭ বছর বয়সী আরমানি কেলি, ৩১ বছর বয়সী মন্টোয়া গিভেন্স এবং ৩১ বছর বয়সী দান্তে উইকার র‌্যাপাররা গত ২১ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন৷

৩ ফেব্রুয়ারি মিশিগানের একটি পরিত্যক্ত হাইল্যান্ড পার্ক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বেসমেন্টে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

‘মার্লে হুপ’ নামে পরিচিত কেলি এবং ‘বি১২’ নামে পরিচিত উইকার পূর্ব ডেট্রয়েট ক্লাব লাউঞ্জ এ ৩১ জানুয়ারি অনুষ্ঠানের জন্য হিপ-হপ সেট করছিলেন। তবে ক্লাবের ডিজে সরঞ্জামের সাথে প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের পারফরম্যান্স বাতিল করা হয়েছিল।

তাদের কেউ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ করা শুরু করে।

নিখোঁজের সন্ধ্যায় তাদের সেলফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যায়। তবে ডেট্রয়েট পুলিশ একটি পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বেসমেন্টে তাদের মৃতদেহ শনাক্ত করে।

‘এটা কোনো বিশৃঙ্খল ঘটনা ছিল না। অধিকতর গোয়েন্দা তদন্ত অব্যাহত রয়েছে। প্রত্যেক র‌্যাপার একাধিক গুলিবিদ্ধ হয়েছেন,’ মিশিগান স্টেট পুলিশ লেফটেন্যান্ট মাইক শ বলেন।

এদিকে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা মামলাটিকে উদ্বেগজনক, বিরল, রহস্যজনক এবং জটিল বলে চিহ্নিত করেন।

আরও পড়ুনঃ মিশিগান র‌্যাপারদের মৃতদেহ শনাক্তের পরও রহস্য রয়ে গেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০