৪ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান র‌্যাপারদের মৃতদেহ শনাক্তের পরও রহস্য রয়ে গেছে

মন্টোয়া গিভেন্স, দান্তে উইকার এবং আরমানি কেলি। ছবি: সংগৃহীত।

মিশিগানের একটি পরিত্যক্ত হাইল্যান্ড পার্ক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বেসমেন্টে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা তিনটি মৃতদেহ শুক্রবার (৩ ফ্রেব্রুয়ারি) সনাক্ত করা হয়েছে।

মিশিগান স্টেট পুলিশ জানায়, ঐ তিনটি মৃতদেহ মিশিগান থেকে প্রায় দুই সপ্তাহ আগে নিখোঁজ হওয়া র‌্যাপারদের।

২৭ বছর বয়সী আরমানি কেলি, ৩১ বছর বয়সী মন্টোয়া গিভেন্স এবং ৩১ বছর বয়সী দান্তে উইকার র‌্যাপাররা ২১ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন৷

খবর ডেট্রয়েট ফ্রি প্রেসের।

‘মার্লে হুপ’ নামে পরিচিত কেলি এবং ‘বি১২’ নামে পরিচিত উইকার পূর্ব ডেট্রয়েট ক্লাব লাউঞ্জ এ ৩১ জানুয়ারি অনুষ্ঠানের জন্য হিপ-হপ সেট করছিলেন।

তবে ক্লাবের ডিজে সরঞ্জামের সাথে প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের পারফরম্যান্স বাতিল করা হয়েছিল।

তাদের কেউ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ করা শুরু করে।

আরও পড়ুনঃ মিশিগানের ১৮৬ বছর পদার্পনে মজার তথ্য

সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা মামলাটিকে উদ্বেগজনক, বিরল, রহস্যজনক এবং জটিল বলে চিহ্নিত করেছেন।

নিখোঁজের সন্ধ্যায় তাদের সেলফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যায়।

তিনজনকে গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত উদ্ধার করা যায়নি।

তবে ডেট্রয়েট পুলিশ একটি পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বেসমেন্টে তাদের মৃতদেহ শনাক্ত করে।

নিখোঁজদের পরিবারের সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয় মৃতদেহ পাওয়া গিয়েছে। যদিও ঐ সময়ে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেনি।

পুলিশ লাশ শনাক্ত করার জন্য কাজ করার সময় নিখোঁজদের মায়েরা আতঙ্কে অপেক্ষা করছিল।

‘আমি শুধু এটাই অনুভব করেছি যে এটি এখানে (পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বেসমেন্টে) আমার সন্তান রয়েছে। আমি শুধু তাকে দেখতে চাই এবং তার দেহটি ফিরে পেতে চাই,’ গিভেন্সের মা ক্যাট ফোগল শুক্রবার সকালে তার ছেলে এবং অন্যদের সনাক্ত করার আগে বলেন।

মিশিগান স্টেট পুলিশ লেফটেন্যান্ট মাইক শ শুক্রবার সকালে বলেন, গোয়েন্দারা অবিলম্বে আবহাওয়া পরিস্থিতি এবং মৃতদেহের খারাপ অবস্থার কারণে তাৎক্ষণিকভাবে সনাক্ত করতে সক্ষম হয়নি।

এদিকে বৃহস্পতিবার হোমিসাইড টাস্ক ফোর্সের সদস্যরা ফরেনসিক ল্যাব ভবনে আসতে কয়েক ঘন্টা সময় নেয়। ফলে তাদের সনাক্ত করতে কিছু সময় লেগে যায়, শ বলেন।

এছাড়া পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি তল্লাশি, ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং প্রমাণ সংগ্রহের জন্য কর্তৃপক্ষকে অনুসন্ধান পরোয়ানা অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়েছিল।

অনুসন্ধান পরোয়ানা অনুমোদিত হওয়ার পর বিল্ডিংয়ে আবর্জনা থাকায় ফরেনসিক কার্যক্রমের অগ্রগতি ধীর করে দেয়, শ বলেন।

উদ্ধারের পর মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য ওয়েন কাউন্টি মেডিকেল পরীক্ষকের অফিসে স্থানান্তরিত করা হয়েছে। অত্যন্ত ঠান্ডা তাপমাত্রায় মৃতদেহগুলির এমন অবস্থায় খারাপ হওয়ায় ফলাফল আসতে ৪৮ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, শ জানান।

আরও পড়ুনঃ মিশিগান স্টেট পুলিশে থাকছে না মোটরসাইকেল ইউনিট

মিশিগান স্টেট পুলিশ এক বিবৃতিতে জানায়, মৃত্যুর কারণ এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও নির্ধারণ করা যায়নি।

‘এটা আমার জন্য ভয়ানক অভিজ্ঞতা হয়েছে। আসলে কী ঘটেছে তা না জানা পর্যন্ত তদন্ত চালবে বলে আশা করছি,’ উইকারের মা ডোনা লুইস বলেন।

২৩ জানুয়ারী কেলির পরিবার তার নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানায়।

শুক্রবার পর্যন্ত মন্তব্যের জন্য কেলির মা লরি কেম্পের সাথে যোগাযোগ করা যায়নি। তিনি বৃহস্পতিবার রাতে তার ফেসবুক পেজে সন্তানের নিখোঁজের পর পোস্ট করেন।

‘এটি মোকাবেলা করার জন্য আমার সময় দরকার,’ তিনি ফেসবুক লিখেছেন।

ফ্রি প্রেসের সাথে একটি পূর্ববর্তী সাক্ষাৎকারে, কেম্প তার ছেলেকে সৃজনশীল হিসাবে বর্ণনা করেছিলেন। তিনি কমিউনিটি কলেজে ট্রেড ক্লাস নেন এবং ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করেন। তার বাগদত্তা, টেলর পেরিন বলেন, সঙ্গীতই তার (কেলি) কাছে সবকিছু।

মিশিগান ডিপার্টমেন্ট অফ কারেকশনস অনুসারে, গিভেন্স এবং কেলি এর আগে ২০১৭ সালের আগস্ট থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত একই কারাগারের সংশোধনাগারে একসাথে সময় কাটিয়েছিলেন। গিভেন্স এবং কেলিকে সম্প্রতি প্যারোল মুক্তি দেয়া হয়।

আরও পড়ুনঃ মিশিগান ভাইরাল নিউজ: তুষারের গ্রেট হোয়াইট শার্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০