২২ জানুয়ারী ২০২৩, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের বিভিন্ন এলাকায় পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্নস্থানে গত ১৫ জানুয়ারী রোববার পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন মন্দির ও প্রতিষ্ঠানে পূজা, কীর্তন, নগর পরিক্রমা, পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

দুর্গা টেম্পল: ডেট্রয়েট সিটির দুর্গা মন্দিরে গত ১৫ জানুয়ারী রোববার পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মন্দিরে সারাদিন ব্যাপী দু্‌ই পর্বে বিভক্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মন্দিরের পার্কিং লটে মেরামেরির ঘর পোড়ানো ও আগুন পোহানো। পরে পূজা, কীর্তন, নগর পরিক্রমা করা হয়।

প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক ভক্তবৃন্দরা পিঠা নিয়ে মন্দিরে আসেন বিশেষ করে নারীরা পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মিশিগানের বিভিন্ন শহর থেকে মন্দিরে আসেন।

মন্দিরের হলরুমে পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬৮ জন প্রতিযোগিনী শতাধিক ট্রে নিয়ে বিভিন্ন রকমের পিঠা নিয়ে এতে অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই পিঠার স্বাদ নেন। বিচারকেরা পিঠার স্বাদ, মান ও পরিমাণের উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন।

প্রথম পুরষ্কার পান মিনতি চৌধুরী, দ্বিতীয় পুরষ্কার লাভলী দাশ ও তৃতীয় পুরষ্কার তৃষিতা ধর। এছাড়াও পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে একটি করে হটপট দেয়া হয়।

পুরষ্কারগুলো স্পন্সর করেন যথাক্রমে প্রথম পুরষ্কার একটি সেলাই মেশিন পার্থ দেব, দ্বিতীয় পুরষ্কার এয়ারফ্রায়ার প্রতাপ ধর, ৪২ পিসের ডিনার সেট স্বপ্না দাশ এবং হটপট সুমন দেব ও শেখর দেব। দু্‌ই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্ব পরিচালনা করেন নিপেশ সুত্রধর ও সুব্রত ধর এবং দ্বিতীয় পর্ব পরিচালনা করেন পার্থ সারথী দেব ও উজ্জল সুত্রধর।

শিব মন্দির: ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ১৫ জানুয়ারী রোববার পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূজা, কীর্তন ও পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০