২১ জুন ২০২৪, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাত্র ১০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে এই ফোন

শক্তিশালী ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার নিয়ে বাজারে হাজির হলো রিয়েলমি। সম্প্রতি চীনের এই প্রতিষ্ঠান বাজারে এনেছে জিটি ৬ ৫জি মডেল। ব্যাটারি ব্যাকআপ ছাড়াও এই ফোনের বাদবাকি কনফিগারেশনও দুর্দান্ত।

 

ফাস্ট চার্জিং ছাড়াও এতে রয়েছে দুরন্ত ক্যামেরা সেটআপ। আজকাল একটু ভালো ক্যামেরার স্মার্টফোন খুঁজে থাকেন সবাই। সেক্ষেত্রে রিয়েলমি যে নিরাশ করবে না, এমনটা আশা করাই যায়।

 

এই ফোনে মিলবে একাধিক এআই ফিচার্স। ডিভাইসটির ব্যাক ক্যামেরায় রয়েছে সনির ক্যামেরা সেন্সর। সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

 

এটি কোম্পানির একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে পাবেন কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেনারেশন ৩ প্রসেসর এবং এআই ফিচার্স। ফোনে দেওয়া হয়েছে ডুয়াল ভিসি কুলিং সিস্টেম, যা ফোন গরম হওয়া আটকাবে। ফোনে পাবেন ৬.৭৮ ইঞ্চির এলটিপিও অ্যামোলিড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাসের সুরক্ষা। ফোনের পিক ব্রাইটনেস ৬০০০ নিটস।

 

স্মার্টফোনে মিলবে রিয়েলমি ইউআই ৫.০ ভিত্তিক অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। ক্যামেরার ক্ষেত্রে পাবেন ৫০ মেগাপিক্সলে প্রাইমারি ক্যামেরা সেটআপ। সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও রেকর্ডিং করা যাবে।

 

১৬ জিবি ব়্যাম এবং ৫১২ জিবি রম পাওয়া যাবে এই মোবাইল। চার্জিংয়ের ক্ষেত্রে চমক দিয়েছে রিয়েলমি। ফোনে মিলবে ৫৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং। কোম্পানির দাবি, মাত্র ১৯ মিনিটে ০-৫০ শতাংশ চার্জ হতে পারে এই মোবাইল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০