বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুন ২০২৪, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ময়ূরাক্ষী’ সব শ্রেণীর মানুষের বিনোদনের সিনেমা

ঈদের সিনেমা ‘ময়ূরাক্ষী’ সাধারণ দর্শকের মন কাড়বে বলে আশা করছেন সিনেমাটির নির্মাতা। তিনি জানান, গান, গল্প, অভিনয় সবকিছুই ভালো লাগবে মানুষের।

১৫ জুন শনিবার সন্ধ্যায় ঢাকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নির্মাতা রাশিদ পলাশ।

এ বছর ঈদ-উল-আজহা উপলক্ষে ১৭ জুন মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা রাদিশ পলাশ পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ময়ূরাক্ষী’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা রাশিদ পলাশ, নায়িকা ববি, চিত্রনায়ক সুদীপ, ছবির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী, ছবিটির প্রযোজক চৌধুরী নিজাম নিশো, নির্বাহী প্রযোজক নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন, অভিনেত্রী সাদিয়া মাহি, মানিক শাহসহ অনেকেই।

সংবাদ সম্মেলনে ববি বলেন, ‘ছবির প্রতিযোগিতা থাকবেই। যে ছবিগুলো ঈদে মুক্তি পায় তার টেষ্ট একেকটার একেক ধরনের। গল্পও আলাদা। দর্শকরা হলে গিয়ে ‘ময়ূরাক্ষী’দেখে আমার বিশ্বাস বিভিন্ন টেষ্ট পাবে।’

তিনি আরও বলেন, ‘আমি আমার ছবির ব্যাপারে প্রচন্ড আশাবাদী। আমার ছবির টিম সদস্যরা অনেক হার্ড ওয়ার্ক করেছে। আমার বিশ্বাস ‘ময়ূরাক্ষী’ দেখে দর্শকদের ভালো লাগবে।’

‘ময়ূরাক্ষী’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার ও টিজার। টিজারে দেখা যায়, ছিনতাইকারীর কবলে পড়েছে একটি বিমান, সাহায্য চাইছেন পাইলট। গণমাধ্যমে মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে। দেশজুড়ে উত্তেজনা। টিজারের শেষে লেখা দেখা যায়– ‘বেঈমান পাখির গল্প’ ।

সুদীপ বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘ময়ূরক্ষী’ ঈদের মতো একটা ফেস্টিভ্যালে মুক্তি পাচ্ছে আমি আনন্দিত। আশা করি দর্শকেরও ভাল লাগবে। কারণ সিনেমাটির জন্য আমি এবং আমাদের টিম অনেক পরিশ্রম করেছি। লম্বা একটা জার্নির ফসল ‘ময়ূরাক্ষী’। অন্য সিনেমার পাশাপাশি সবাই আমাদের সিনেমার পাশে থাকবেন। নিজেদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন।’

সিনেমার গল্প নিয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। আমি এই প্রথম প্রেমের ছবি বানিয়েছি। আমি সবসময় ইতিহাসভিত্তিক সিনেমা নির্মাণ করেছি। এবার যেহেতু আমার ঘরানার বাইরে রোমান্টিক সিনেমা নির্মাণ করেছি, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক দেখে জানাবে।’

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি, নাদিম ভুঁইয়া। সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০