৫ সেপ্টেম্বর ২০২২, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা নারীশিক্ষা কলেজে বিজ্ঞানসামগ্রী বিতরণ

বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও উপজেলা পরিষদের এডিপি হতে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানসামগ্রী বিতরণ ৫ সেপ্টেম্বর (সোমবার) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্ণিং বডির সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন, পর্যটন পুলিশের ওসি ফয়সল আতিক, নারীশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক গণেশরঞ্জন ধর প্রমূখ।

নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এমএ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের জ্ঞান–বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে শিক্ষালাভের প্রত্যয়ী হতে হবে। আগামীর ভবিষ্যৎ জাতি গঠনে বর্তমান প্রজন্মকে মেধা, মনন ও প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি দেশপ্রেম মনের গহীনে জায়গা দিতে হবে। জাতির পিতার মতো দেশপ্রেম আর মনোবল নিয়ে এগিয়ে গেলে আগামীর বাংলাদেশ আরো সুন্দর হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

পরে জেলা প্রশাসক কলেজের ছাত্রীদের মাঝে বিজ্ঞানসামগ্রী বিতরণ করেন। সবশেষে কলেজের ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

১

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

২

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

৩

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৪

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৫

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৬

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৭

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৮

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৯

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১০

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১১

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১২

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১৩

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৪

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৬

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৭

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কোয়াডের নতুন বার্তা, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

১৮

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৯

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

২০