২১ জানুয়ারী ২০২৩, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশি ফুটবলার নাজমুল

বাংলাদেশি ফুটবলার নাজমুল

মোহামেডান স্পোর্টিং ক্লাবের মিডফিন্ডার নাজমুল হোসেন আকন্দ এবার ফুটবল পরাশক্তির দেশ ব্রাজিলের একটি ক্লাবে ডাক পেয়েছেন ।সেখানে সালতোয় তৃতীয় বিভাগের খেলা একটি ক্লাবে ট্রায়াল দেবেন তিনি। ট্রায়ালের পারফরম্যান্সে সন্তুষ্ট হলে নাজমুলের সাথে এক মৌসুমের জন্য চুক্তি করবে ক্লাবটি।

এর আগে ২০১৯ সালেও ব্রাজিলে গিয়েছিলেন নাজমুল। সেবার ব্রাজিল সরকারের সহযোগিতায় উন্নত প্রশিক্ষণের জন্য নাজমুলসহ আরও তিন কিশোর ফুটবলার জগেন লাকরা, লতিফুর রহমান ও ওমর ফারুককে দেশটির গামা শহরে পাঠিয়েছিল বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ব্রাজিলের ক্লাব থেকে প্রস্তাব পেয়ে রোমাঞ্চিত নাজমুল জানান, ‘ব্রাজিলে ট্রেনিং করে আসার পর থেকে ওদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছি। ওরা আমাকে প্রস্তাব পাঠিয়েছে। তাদের আমন্ত্রণে আমি বেশ খুশি। সেখানে ট্রায়ালে ভালো করলে ক্লাবের সঙ্গে চুক্তি হয়ে যাবে। এরপর তৃতীয় বিভাগের ক্লাবে খেলতে পারব।’

নাজমুর বলেন, ব্রাজিল ফুটবলার তৈরির কারখানা। আমার স্বপ্ন ছিল বিদেশের লিগে খেলা। যদি এক বছর ভালোভাবে ট্রেনিং করি, তাহলে আমার বিশ্বাস, পারফরম্যান্সের উন্নতি হবে। এরপর অন্য দেশেও খেলতে পারব।’

রংপুরের পীরগঞ্জে জন্ম নেওয়া এই ফুটবলার যুবক বয়সে রংপুরের জেলা দল ও বিভাগীয় দলে খেলেছেন। চলতি মৌসুমে মোহামেডানে যোগ দিয়েছেন এই মিডফিল্ডার। সেখানে যোগ দেওয়ার আগে সাইফ স্পোর্টিং ক্লাব ও আরামবাগের জার্সিতে খেলেছেন তিনি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ঢাকা ওয়ান্ডারার্সেও ছিলেন নাজমুল।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর গ্রিন কার্ড পেতে ৬ শর্ত

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি আরোপের প্রস্তাব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মিশিগানে ছাদিছ ২০২৬ শিক্ষার্থীদের সার্টিফিকেট, পাগড়ি ও বোরকা প্রদান সম্পন্ন

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

১০

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

১১

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

১২

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

১৩

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

১৪

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১৫

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১৬

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

১৭

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

১৮

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

১৯

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

২০