৩ অক্টোবর ২০২২, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েদের বিজয়োল্লাস সকল বাংলাদেশির প্রাণে তৃপ্তি দিয়েছে। এমন সাফল্যের নেপথ্যে কত ঘাম, কত শ্রম, কত ত্যাগ, কত প্রতিকূলতা গাথা আছে তা কেবল জানে আমাদের বীরকন্যারা। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরতে তাদের নিরলস সাধনা, কঠিন পরিশ্রম, একাগ্রতা, দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবের প্রশংসা করছি। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী দলকে হৃদয়ের অন্তঃস্থল হতে নিবেদন করছি ভালোবাসা। ফাইনাল ম্যাচের পূর্বে ফেসবুকে পোস্ট দেওয়া সানজিদার কথাগুলো মন ছুঁয়ে গেছে, সে বলেছে, ‘যাঁরা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই স্বপ্নসারথিদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে এক পাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছেন, তাঁদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’
এই অল্প কথাগুলোই বলে দিচ্ছে তাঁদের আত্মবিশ্বাস কতটুকু দৃঢ় ছিলো। শুধু ফুটবল খেলায় নয়, আমাদের মেয়েগুলো কী পরিমাণ দারিদ্র্যের সঙ্গেও প্রতিনিয়ত লড়ছে বিজয়ের পর এখন সে চিত্রগুলোও ওঠে আসছে। আশা করবো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিজয়ের রেশ ধরে রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আবুধাবিতে রোববার ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বের ফাইনালে উঠেই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। এ সাফল্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে জানাই অভিনন্দন।
মেয়েদের এই সাফল্যের খবরের সঙ্গে আরেকটি সুসংবাদও আমাদেরকে আনন্দিত করেছে সেটি হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের সন্তান হাফেজ সালেহ আহমাদ তাকরীম সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চতুর্থ শাখায় তৃতীয় স্থান অর্জন করে। বিশ্বের ১১১টি দেশ থেকে ১৫৩ জন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। মাত্র ১৩ বছসী তাকরীম সেখানে লড়াই করে দেশের জন্য এমন সাফল্য নিয়ে আসায় জানাই আন্তরিক অভিনন্দন।
আমরা সর্বক্ষেত্রেই এগিয়ে যেতে চাই। আমাদের মেধা-মনন কাজে লাগিয়ে বিশ্বের বুকে এক ইতিবাচক বাংলাদেশ তুলে ধরতে চাই। হাজারও প্রতিবন্ধকতা, নানা বাধা-বিপত্তি আমাদের সম্মুখে আসবে। সকল বাঁধার প্রাচীর ভেঙে আমরা বাংলাদেশকে সুখী সমৃদ্ধ উন্নত দেখতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০