বাংলা সংবাদ ডেস্ক
১০ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

ফুটবল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিলে ইরান তাদের একটি ‘বড় কূটনৈতিক হাতিয়ার’ হারাবে বলে মন্তব্য করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। নানা অনিশ্চয়তা শেষে গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা সত্ত্বেও ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে। তবে এ জন্য আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে ১০টি বিশেষ শর্ত দিয়েছে তারা।

 

গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ইরান ফেডারেশন (এফএফআইআরআই) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা বিশ্বকাপে যাচ্ছে। তবে সেই যাত্রা হবে নিজেদের বিশ্বাস ও সংস্কৃতিকে সমুন্নত রেখে।

 

ফেডারেশনের পক্ষ থেকে গতকাল সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেব। তবে আয়োজকদের অবশ্যই আমাদের উদ্বেগগুলো বিবেচনায় নিতে হবে। আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে আমরা বিশ্বকাপে খেলব।’ একই দিন রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ আরও স্পষ্ট করে বললেন, ‘বিশ্বকাপে না গেলে আমরা একটি বড় কূটনৈতিক হাতিয়ার হারাব।’

 

বিশ্বকাপে যোগ দেওয়ার জন্য মেহদি তাজের দেওয়া ১০টি শর্তের মধ্যে আছে ইরানি দলের সদস্যদের ভিসা দেওয়ার নিশ্চয়তা, জাতীয় দলের কর্মকর্তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, খেলার মাঠে ইরানের পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষা এবং বিমানবন্দর, হোটেল ও মাঠে যাওয়ার পথে উন্নত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অবশ্য কয়েক সপ্তাহ ধরেই বলে আসছে, ইরান বিশ্বকাপে অংশ নেবে।

 

বিশ্বকাপে ইরান পড়েছে গ্রুপ জিতে। এই গ্রুপের বাকি তিন দল নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। টুর্নামেন্ট চলাকালে দলটি অ্যারিজোনার টুসনে থাকবে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।

 

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

১০

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

১১

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

১৩

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

১৪

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

১৫

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

১৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

১৭

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১৯

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

২০