কিছু দিন আগেই সংবাদমাধ্যমে প্রকাশ পায় দোলনচাঁপা বাসে হেল্পার হিসেবে কাজ করা ভাবনা আক্তার নামের একজন নারীর গল্প।এর আগে ভাবনা বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন একটি দোকানে।কিন্তু এই চাকরি করে সংসার সময় দিতে পারেন না । তাই একপ্রকার বাধ্য হয়েই বাসের হেল্পারের কাজ বেচে ভাবনা।তিনি মনে করেন কাজটা কষ্টের হলেও তার কাছে সম্মানের ।
বাস্তব জীবনের এমন গল্প নিয়েই নির্মাতা অলোক হাসান একটি নাটক নির্মাণ করেছেন। আর সেই নাটকে ভাবনার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।
শুক্রবার (২৩ ডিসেম্বর) নাটকটির শুটিং শেষ হয়েছে। ঢাকার কড়াইল বস্তিতে, শাপলা চত্বর, কুড়িল ফ্লাইওভার, ও আবদুল্লাহপুরের কামারপাড়া বাসস্ট্যান্ডে নাটকটির শুটিং করা হয়েছে বলে জানা গেছে।
এই দিকে নির্মাতা আলোক হাসান জানান, সাধারণত বাসে নারী হেল্পারদের দেখা যায় না। পত্রিকায় ভাবনা নামের ওই মেয়েটির খবর পড়ার পর আমার হৃদয়ে সেটা দাগ কেটে যায়। আর তখনই সিদ্ধান্ত নিই নাটকটি বানানোর।
উল্লেখ্য, নাটকটির চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু। এতে সাফা ছাড়াও আরও অভিনয় করেছেন, মনোজ প্রামাণিক, আমানুল হক হেলাল।
মন্তব্য করুন