নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাইডেন সরকারের অর্থনৈতিক পদক্ষেপ ব্যর্থ হয়েছে: স্পিকার

বাইডেন সরকারের নেয়া বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপের কারণে দেশের মানুষ বিপাকে পড়েছে বলে অভিযোগ করেছেন হাউয স্পিকার মাইক জনসন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অ্যামেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবী করেন তিনি।

 

জনসনের দাবি অনুযায়ী, অ্যামেরিকানদের জন্য বাইডেনের অর্থনীতি ভালো কিছু করেনি। সবাই আগের চেয়ে বেশি পরিশ্রম করেও কম পারিশ্রমিক পাচ্ছে বলে জানান তিনি। এ অর্থনীতি টেকসই নয় দাবি করে ভবিষ্যতের জন্য আরো ভালো কিছু করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন জনসন। ডনাল্ড ট্রাম্প দেশের অর্থনীতি ঢেলে সাজাতে পারবেন বলে আশা করেন স্পিকার। বাইডেন-হ্যারিস প্রশাসন সমাজতান্ত্রিক কাঠামোর অর্থনীতির পরীক্ষা চালাতে গিয়ে দেশের প্রায় অর্জন হুমকির মুখে ফেলে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

 

কামালা হ্যারিসকে কমরেড আখ্যায়িত করে জনসন বলেন, তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বারবার সরকারের ব্যয় বাড়ানোর কথা বলছেন, কর বাড়ানোর পরিকল্পনার কথা জানাচ্ছেন। তবে কেউই তাকে এসব নিয়ে প্রশ্ন করছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জনসন বলেন, ‘ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করে দেশকে ইতিহাসের সবচেয়ে বড় মূল্যস্ফীতির কবলে ফেলেছে বাইডেন সরকার। সব জিনিস ও সেবার মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছেন তারা।’ স্পিকার বলেন, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর দ্বিতীয়বার হামলার চেষ্টা করা হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন।

 

ট্রাম্পকে অপ্রতিরোধ্য উল্লেখ করে জনসন আরও বলেন, সাবেক প্রেসিডেন্টের নেতৃত্বে কাজ করতে পেরে তিনি কৃতজ্ঞ। ট্রাম্প যে শক্ত মানসিকতা ও ধৈর্য দেখিয়েছেন তার প্রশংসা করেন স্পিকার। আগামীতে ক্ষমতায় গেলে ট্রাম্প দেশের অর্থনীতির আরও উন্নয়ন করবেন বলে আশাবাদী জনসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০