৩ জুলাই ২০২৩, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অগ্রগতি বজায় রাখতে নৌকা মার্কার কোন বিকল্প নেই: শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশের অগ্রগতি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নৌকা মার্কার কোন বিকল্প নেই।

অন্যতায় বাংলাদেশ সিরিয়া, আফগানিস্থান ও ইরাকের মত দেশে পরিণত হবে। বাংলাদেশের উন্নতি দেশি-বিদেশি অনেকেই সহ্য করতে পারছে না। তারা আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধে যেভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে।

তিনি রোববার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গেষ্ঠীর পরিবারের মধ্যে ষাড়, ভেড়া ও ছাগল বিতরণ এবং ৫৩৫টি হাঁস মোরগির ও গরুর বাসস্থানের (ঘরের) উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত জনগনের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্প’ এর আওতায় এসব গবাদি পশু ও হাঁস-মুরগির ঘর বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে মন্ত্রী শাহাব উদ্দিন এমপি দুস্থ মহিলাদের সেলাই মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সমতলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সালেহ আহমদ জুয়েল, রফিক উদ্দিন, এনাম উদ্দিনসহ প্রমুখ।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০