২৪ ফেব্রুয়ারী ২০২৪, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসে বসে কাজ, ডেকে আনে সর্বনাশ

আধুনিক বিশ্বে কায়িক পরিশ্রমের তুলনায় টেবিল ওয়ার্ক বা বসে বসে এক নিমেষেই প্রযুক্তির ছোঁয়ায় কাজ করার রীতি সবার অভ্যাসে পরিণত হয়েছে।

এ ধরনের অলস জীবনধারার কারণে সবচেয়ে বেশি ভোগান্তি হয় পিঠ, ঘাড়, কোমর ও হাঁটুর ব্যথায়। কোনো কারণে একটানা দীর্ঘসময় অস্বাভাবিক দেহভঙ্গিতে বসে থাকলে মেরুদণ্ড আর স্বাভাবিক অবস্থায় থাকে না।

লম্বা সময় ধরে ঘাড় কুঁজো করে মোবাইল ও কম্পিউটারে কাজ করলে কিংবা বসে বসে সময় কাটালে ঘাড়, পিঠ, কোমর ও হাঁটুতে ব্যথাসহ দীর্ঘমেয়াদি জটিলতা, যেমন- অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস ইত্যাদি রোগের ঝুঁকি বেড়ে যায়।

এ ছাড়া একদৃষ্টে ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার বা মোবাইলে কাজ করলে স্বাভাবিক দৃষ্টিশক্তিও ব্যাহত হয়। এ ছাড়া যাঁরা দীর্ঘক্ষণ একটানা বসে থাকেন, তাঁদের পায়ে পানি চলে আসে ও পায়ের পাতা ফুলে যায়। এমনকি ‘ভ্যারিকোস ভেইন’ নামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে।

পৃথিবীর বেশিরভাগ মানুষের মধ্যে এখন নন-কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক ব্যাধি, যেমন- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোকসহ নানা মানসিক সমস্যার ঝুঁকি বাড়ছে। সুস্থ থাকতে যেসব স্বাস্থ্যকর অভ্যাস গড়া জরুরি টেবিল-চেয়ারে কিছু সময় কাজ করার পর খানিকটা সময়ের জন্য একটু হাঁটাহাঁটির অভ্যাস করা ভালো। সম্ভব হলে লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠানামার অভ্যাস করতে হবে।

লক্ষ্য রাখুন, চেয়ার-টেবিলে বসে কাজ করছেন বা টিভি দেখছেন তার উচ্চতা এমন হতে হবে, যেন বসে আরাম হয়। ঘাড় বাঁকিয়ে বা নিচু করে দীর্ঘ সময় কাজ করা বা মোবাইল ব্যবহার ঠিক নয়। তাই উচ্চতা অনুযায়ী উঁচু চেয়ার অথবা নিচু টেবিল বেছে নিন, প্রয়োজনে নির্দিষ্ট মাপমতো তৈরি করে নিতে পারেন। গদিওয়ালা চেয়ারের তুলনায় কাঠ বা প্লাস্টিকের তৈরি চেয়ার শরীরের জন্য ভালো।

একটানা বসে কাজ করার সময় মাঝেমধ্যে পা রাখার জন্য টেবিলের নিচে কাঠের তক্তা রাখা দরকার। বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকলে যাঁদের পা ফুলে যায়, তাঁদের এই পদ্ধতি বেছে নেওয়া ভালো।

স্বল্প দূরত্বে রিকশা বা ভ্যানের পরিবর্তে হেঁটে চলাচল অভ্যাস করুন। যাঁদের দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করতে হয়, চোখের সমস্যা না থাকলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিরিফ্লেকিভ কোটিং বা আলোক প্রতিরোধী চশমা ব্যবহার করা ভালো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০