২৯ মে ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বব ডিলান ও তাঁর সর্বকালের সেরা পাঁচ গান

বব ডিলান বিশ্বের অসংখ্য সংগীতশিল্পী ও মানবতাবাদীর প্রেরণার উৎস শিল্পী। তিনি একাধারে গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পরিচালক, চিত্রশিল্পী ও লেখক। শিল্পের এসব শাখার চর্চার মাধ্যমে বছরের পর বছর তিনি ফুটিয়েছেন মানবতাবাদ আর যুদ্ধবিরোধী চেতনার ফুল। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের মহান মুক্তিসংগ্রামে। ২৪ মে বব ডিলানের ৮৪তম জন্মবার্ষিকী।

 

ছয় দশকের ক্যারিয়ারে ডিলান ছয় শতাধিক গান করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘লাইক আ রোলিং স্টোন’, ‘মার্ডার মোস্ট ফাউল’-এর মতো কালজয়ী গান। ‘বিটলস’-এর পর এখন পর্যন্ত সংগীতে সবচেয়ে মূল্যবান শিল্পী হিসেবে গণ্য করা হয় নোবেলজয়ী বব ডিলানকে।

টাইম ম্যাগাজিনে প্রকাশিত ২০ শতকের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বব ডিলানের নাম প্রকাশিত হয়। ২০০৪ সালে রোলিং স্টোন ম্যাগাজিনে প্রকাশিত সর্বকালের সেরা ১০০ গায়কের তালিকায় বব ডিলান ছিলেন দ্বিতীয় স্থানে।

 

বছর কয়েক আগেই গানের সমগ্র ক্যাটালগের স্বত্ব ইউনিভার্সাল মিউজিক গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছেন বব ডিলান। ভবিষ্যতে তাঁর গান থেকে যা আয় হবে, তার সবই পাবে ইউনিভার্সাল মিউজিক। ডিলানের গানের স্বত্ব কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে, তা জানানো হয়নি। তবে সূত্র জানিয়েছে এ অঙ্ক ৩০০ মিলিয়ন ডলারের বেশি।

 

১৯৬৫ সালের ২২ নভেম্বর বব ডিলান বিয়ে করেন সারা লাউন্ডসকে। ১৯৭৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের রয়েছে চার সন্তান। জেসে বায়রন ডিলান, আন্না লিও, স্যামুয়েল আইজাক আব্রাম ও জ্যাকব ডিলান। ডিলানের পালিত সন্তান মারিয়া লাউন্ডস, যিনি মারিয়া ডিলান নামে পরিচিত।
সারা পৃথিবী তাঁকে বব ডিলান নামেই চেনে। তবে এটি তাঁর আসল বা পরিবারের দেওয়া নাম নয়। তাঁর আসল নাম রবার্ট আলেন জিমারম্যান। ডিলান একে একে গেয়েছিলেন পাঁচটি গান-‘আ হার্ড রেইনস আ-গনা ফল’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘ইট টেকস আ লট টু লাফ’, ‘লাভ মাইনাস জিরো’ এবং ‘জাস্ট লাইক আ ‘ওম্যান’। ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’-এর গুঞ্জন প্রতিবাদী করে তুলেছিল সারা পৃথিবীর মুক্তিকামী মানুষকে।
১. ‘লাইক আ রোলিং স্টোন’, ২. ‘ব্লোইন ইন দ্য উইন্ড’, ৩. ‘টাইমস দে আর-আ-চেঞ্জিং’, ৪. ‘ট্যাংগেলড আপ ইন ব্লু’,৫. ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০